সুদীপ জৈনের সঙ্গে সংঘাত চরমে, ফের উপ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নালিশ জানাতে নির্বাচন কমিশনে তৃণমূল
সুদীপ জৈনের সঙ্গে সংঘাত চরমে, ফের উপ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নালিশ জানাতে নির্বাচন কমিশনে তৃণমূল
একুশের ভোটে চরমে শাসক দলের সঙ্গে নির্বাচন কমিশনের দ্বন্দ্ব। উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনে নালিশ জানােত যাচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে সরাসরি অভিযোগ জানানো হবে বলে তৃণমূল সূত্রের খবর। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে কড়া চিঠি দিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

সুদীপ জৈনের বিরুদ্ধে ফের কমিশনে নালিশ
ফের উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নািলশ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। গতকাল কমিশনের কড়া চিঠি পাওয়ার পর সুদীপ জৈনের বিরুদ্ধে আরও তৎপর হয়ে উঠেছে তারা। তৃণমূল সূত্রে খবর সুদীপ জৈনের বিরুদ্ধে সোজা মুখ্য নির্বাচনী আধিকারী সুনীল অরোরার কাছে অভিযোগ জানাবেন তাঁরা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই সুদীপ জৈনের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করেছিল শাসক দলে। গতকালের সুদীপ জৈনের চিঠি পাওয়ার পর সেই রাগ আরও দ্বিগুণ হয়েছে।

তৃণমূলকে কড়া চিঠি সুদীপ জৈনের
গতকালই তৃণমূল কংগ্রেসকে কড়া চিঠি পাঠিয়েছেন সুদীপ জৈন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে আহত হওয়ার ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস যা করছে তা নির্বাচনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। কমিশনের ভাবমূর্তিকে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে। নন্দীগ্রামের ঘটনার দিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষী এবং জেলার আধিকারীকদের মধ্যে কোনও সমন্বয় ছিল না। একাধিক বার সফর সূচি বদল করা হয়েছে। তাই সব বিষয মাথায় রেখেই মুখ্যমন্ত্রী নিরাপত্তা আধিকারিককে অপসারণ করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তে কোনও ভুল েনই।

নন্দীগ্রামে মমতা আক্রান্ত
নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পর বিরুলিয়া বাজারে জনসংযোগে গিয়েছিলেন সেখানেই ভিড়ের চাপে দুর্ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতায় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তারপরেই নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ করে কড়া চিঠি পাঠানো হয়। তার প্রেক্ষিতেই মঙ্গলবার রাতে কমিশনের পক্ষ থেকে কড়া চিঠি দেওয়া হয়েছে।

ফের নন্দীগ্রামে মমতা
ফের ভাঙা পা নিয়েই নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ ও ২০ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে এবার গিয়ে মহামিছিল করবেন মমতা। ভাঙাবেড়িয়া সহ একাধিক জায়গায় সভা করার কথা রয়েছে তাঁর। ১ এপ্রিল ভোটে আগে কোমর কষে প্রচারে ঝাঁপানোর পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications