মমতার গড়ে পর্যবেক্ষক নিয়োগ শুরু আসাদউদ্দিনের! দুই ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদে কাদের হাত ধরে ঘুঁটি সাজাচ্ছে মিম

মমতার গড়ে পর্যবেক্ষক নিয়োগ শুরু আসাদউদ্দিনের! দুই ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদে কাদের হাত ধরে ঘুঁটি সাজাচ্ছে মিম

বিজেপির তরফে দিল্লির নেতারা বাংলায় পা রাখতেই তা নিয়ে তৃণমূল খোঁচার শুরে 'বহিরাগত' ইস্যুতে সরব হয়েছে। এবার মমতার গড়ে 'অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল' বা এআইএমআইএম (মিম) জাল বিস্তা র করতে শুরু করছে তাদের দলের ভিনরাজ্যের নেতাদের হাত ধরে। এক নজরে দেখা যাক, কোন ঘুঁটিতে মিম কোন পাশার চালের দিকে তাকিয়ে।

আসাদউদ্দিনের বঙ্গ সফর ও সাফ বার্তা

আসাদউদ্দিনের বঙ্গ সফর ও সাফ বার্তা

কয়েকদিন আগেই বঙ্গ সফরে আসেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি হুগলির ফুরফুরা শিরফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেই জোট বার্তা দিয়েছেন। পাশাপাশি বিহারের পর বাংলার মুসলিম ভোটব্যাঙ্ককে নিজের দখলে রাখতে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি।

বঙ্গবিজেপির ধাঁচেই মিমের ছক!

বঙ্গবিজেপির ধাঁচেই মিমের ছক!

প্রসঙ্গত, রাজ্যের বাইরের বিজেপি নেতাদের এনে বাংলার ভোটযুদ্ধ জিততে মরিয়া বিজেপি। এই লক্ষ্যে, একাধিক ভিন রাজ্য়ের বিজেপি নেতা বঙ্গ বিজেপিতে পর্যবেক্ষক হয়ে এসেছেন। আর তাঁদের নেতৃত্বেই ভোটের একটা বড় অংশের দিকে এগোচ্ছে বিজেপি। এদিকে, কার্যত এই ছকেই নিজের ঘুঁটিও সাজাচ্ছে মিম। এবার হায়দরাবাদের এই পার্টি তেলাঙ্গানা, বিহার থেকে নেতা এনে রাজ্যে পর্যবেক্ষকের ভূমিকায় নিয়োগ করছে। আর এই জায়গা থেকেই দুই দলের ভোট স্ট্র্যাটেজিতে একাধিক মিল উঠে আসছে।

হাওড়া , হুগলি থেকে দুই ২৪ পরগনার দায়িত্বে কে?

হাওড়া , হুগলি থেকে দুই ২৪ পরগনার দায়িত্বে কে?

জানা গিয়েছে তেলাঙ্গানার নামপল্লির বিধায়ক জাফর হুসেন দায়িত্ব পেয়েছেন কলকাতা, হাওড়া, মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার। এই সমস্ত এলাকার মুসলিম ভোটব্যাঙ্ক যে মিমের টার্গেট তা আগেই জানান দিয়েছে দল। ফলে এক্কেবারে তেলাঙ্গানায় আসাদউদ্দিনের ঘরের নেতাকে এই এলাকার দায়িত্বে রাখা হয়েছে।

আলাদা গুরুত্বে মালদাকে, বীরভূম, মুর্শিদাবাদের দায়িত্বে কারা?

আলাদা গুরুত্বে মালদাকে, বীরভূম, মুর্শিদাবাদের দায়িত্বে কারা?

বিহারের মিমের দুই নেতা একজন যুব সভাপতি ও অপরজন আমেরের বিধায়ক আখতার উল ইমান মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়ার দায়িত্বে রয়েছেন। শুধু মালদহকে টার্গেটে রেখে দুই বিহারের দুই বিধায়ককে পর্যবেক্ষকের দায়িত্বে রেখেছে মিম।

উত্তরবঙ্গ ও মিম

উত্তরবঙ্গ ও মিম

২৯৪ আসনের বাংলা বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকেও পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে মিম। সেখানে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পর্যবেক্ষকের দায়িত্বে রাখা হয়েছে বিহারের জোকিহাটের বিধায়ক শাহনাওয়াজ , ও কোচদ্ধমানের বিধায়ক হাজি আসিফকে দেওয়া হয়েছে।

 আসাদের কাছে দলের রিপোর্ট যাচ্ছে!

আসাদের কাছে দলের রিপোর্ট যাচ্ছে!

প্রসঙ্গত, বাংলাকে সরেজমিনে চিনতে আসাদের চোখ হয়ে ময়দানে নামছেন এই নেতারা। আর এঁদের তরফে বিভিন্ন জেলার রিপোর্ট যাবে হায়দরাবাদে আসাদউদ্দিনের কাছে। আর সেই রিপোর্টের ভিত্তিতেই একুশের ভোটে ঘুঁটি সাজাবে দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+