ভোটের নীল নকশা তৈরি হচ্ছে, শনিবার বিজেপি অফিসে পা রাখবেন শুভেন্দু
ভোটের নীল নকশা তৈরি হচ্ছে, শনিবার বিজেপি অফিসে পা রাখবেন শুভেন্দু
আগামী বিধানসভা নির্বাচনের নীল নকশা তৈরির জন্য প্রথম সাংগঠনিক বৈঠক আগামিকাল শনিবার হবে বিজেপির হেস্টিংসের অফিসে। সূত্রের খবর, আগামিকালের এই বৈঠকে থাকবেন সদ্য দলে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও।

থাকবে বিজেপির টিম
জানা গিয়েছে, শুভেন্দু-দিলীপ-মুকুল ও কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে ২৯৪ টি বিধানসভা আসন নিয়ে পর্যালোচনা বৈঠক রয়েছে শনিবার। বিজেপির ৩৯ টি সাংগঠনিক জেলা সভাপতি বৈঠকে উপস্থিত থাকবেন বলেই সূত্রের খবর।

কেন্দ্র ধরে আলোচনা
বিজেপি সূত্রে জানা গেছে, অমিত শাহ কলকাতায় এসে একাধিক কর্মসূচির নির্দেশ দিয়ে গেছেন ৷ সেই কর্মসূচিগুলি নিয়েই আলোচনা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে উঠে আসতে পারে সাম্প্রতিক বেশ কিছু ইস্যুও।

নজরদারি সব কেন্দ্রে
ঘটনা হল, বিজেপি ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন লোক নিয়োগ করেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে এরাই কাজের নজরদারি করবেন। তাঁরাই সে এলাকার রিপোর্ট দেবেন রাজ্য নেতৃত্বকে।












Click it and Unblock the Notifications