রাতের অন্ধকারে টেটের নিয়োগ পত্র দেওয়া হচ্ছে, কোলাঘাটে তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু

রাতের অন্ধকারে টেটের নিয়োগ পত্র দেওয়া হচ্ছে, কোলাঘাটে তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু

কোলাঘাটে বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে আবারও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন রাতের অন্ধকারে টেটের নিয়োগপত্র দিচ্ছে রাজ্য সরকার। কাটমানির বদলে তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি দেওয়া হচ্ছে। মা-ক্যান্টিন নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন লকডাউনের চুরি করা চাল দিয়ে ৫ টাকার খাবার দিচ্ছেন মমতা।

টেট নিয়ে আক্রমণ

টেট নিয়ে আক্রমণ

রাজ্যে কর্মসংস্থান নেই বলেই অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে যুবারা এমন অভিযোগ আগেও করেছেন বিজেপি নেতারা। কোলাঘাটে পরিবর্তন যাত্রার অনুষ্ঠানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী টেটের নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন রাতের অন্ধকারে টেটের নিয়োগ পত্র দেওয়া হচ্ছে। কাটমানি নিয়ে তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

মমতাকে নিশানা শুভেন্দু

মমতাকে নিশানা শুভেন্দু

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করতে ছাড়েন নি শুভেন্দু অধিকারী।আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেছেন তৃণমূলে মমতা একাই সব, বাকিরা ল্যাম্পপোস্ট। একজন জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছেন আরেকজন তোলাবাজ ভাইপো বললে রেগে যাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য পৈলানের কর্মিসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করা নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিেয়ছেন। অমিত শাহকে নিশানা করে মমতা বলেছে, আগে অভিষেকের সঙ্গে লড়ে দেখাক তারপর আমার সঙ্গে লড়তে আসবে। অমিত শাহের ছেলেও দুর্নীতির তদন্ত থেকে পার পাবে না বলে পাল্টা আক্রমণ করেছেন তিনি।

মা ক্যান্টিন নিয়ে কটাক্ষ

মা ক্যান্টিন নিয়ে কটাক্ষ

ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের বড়চমক ৫ টাকায় িডম-ভাত। মা ক্যান্টিন শুরু হয়েছে শহরের ১২টি বোরো এলাকায়। ধাপে ধাপে গোটা রাজ্যেই এটা খোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন লকডাউনের সময় চুরি করা চাল দিয়ে ৫ টাকায় ডিম-ভাত দিচ্ছেন মমতা। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও আক্রমণ শানিয়েছিলেন। তিনি অভিযোগ বাংলার মানুষকে আরও নীচে টেনে নামাচ্ছেন মমতা। ৫ টাকার ক্যান্টিন খুলে মমতা প্রমাণ করে দিয়েছেন রাজ্যের মানুষ কী দুরবস্থার মধ্যে রয়েছেন।

বিজেপিই ভরসা

বিজেপিই ভরসা

এদিন পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে আবারও রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বসেছেন রাজ্যকে বাঁচাতে হলে ডবল ইঞ্জিন সরকার গড়তেই হবে। মোদীর হাতে বাংলাকে তুলে দিতে হবে। কৃষকরা তাহলে ১৮,০০০ টাকা করে পাবেন। রাজ্যে কর্মসংস্থান হবে। বাংলায় বিজেপি সরকার গড়তে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+