'তৃণমূল আমাকে তাড়াতে পারেনি, আমি ল্যাজে খেলিয়েছি', মমতাকে নিশানা করে আক্রমণ নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর
'তৃণমূল আমাকে তাড়াতে পারেনি, আমি ল্যাজে খেলিয়েছি', মমতাকে নিশানা করে আক্রমণ নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর
তৃণমূল তাঁকে বহিষ্কার করতে পারেনি, তিনি ল্যােজ খেলিয়েছেন। এমনই দাবি করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শাসদ দল তাঁর বিরুদ্ধে কিছু করে ওঠার আগেই তিনি বেরিয়ে এসেছেন বলে দাবি করেন শুভেন্দু। দলের অন্দরে থেকে একের পর এক দুর্নীতির ঘটনায় তিনি অতিষ্ট হয়ে উঠেছিলেন। শিক্ষক নিয়োগ নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে এমননই দাবি করেছেন শুভেন্দু।

তৃণমূলকে নিশানা শুভেন্দু
তৃণমূল কংগ্রেসকে নিশানা করে নিমতৌড়ির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, তৃণমূল তাঁকে তাড়াতে পারেনি। তিনি তৃণমূল কংগ্রেসকে ল্যাজে খেলিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য শাসক দলে প্রথম বড় ভাঙনটি ধরিয়েছিলেন শুভেন্দুই। দুর্গাপুজোর পর থেকেই একের পর অরাজনৈতিক ব্যানারে সভা করে শাসক দলের বিরুদ্ধে নাম না করে মুখ খুলতে শুরু করেছিলেন। তার একেবারে সুপরিকল্পিত উপায়ে অঙ্ক কষে তৃণমূল ছাড়েন তিনি। তারপরেই অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান। শুভেন্দু পদত্যাগের পর তৃণমূল কংগ্রেস কিন্তু তাঁকে বহিষ্কার করার সুযোগ পায়েনি।

শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ
নিমতৌড়ির সভা থেকে রাজ্যে শিক্ষক নিয়োগে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, পরেশ বাংলাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছেন মমতা। এমনই অভিযোগ করেছেন তিনি। এসএসসি-র চাকরি পাচ্ছেন না যুবরা। বেছে বেছে এসএমএসে চাকরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তালিকায় নাম না থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দেওয়া হয়েছে অভিযোগ করেছেন শুভেন্দু। এসএসসির তালিকায় নাম না থাকা সত্ত্বেও পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

মমতার প্রার্থী পদ বািতলের দাবি
মমতা বন্দ্যোরাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নিমতৌড়ির সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দেওয়ার সময় তাঁর বিরুদ্ধে করা মামলা হলফনামায় উল্লেখ করেনি। তথ্য গোপন করেছেন তিনি। তাই তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছেন শুভেন্দুর নির্বাচনী এজেন্ট। ইতিমধ্যেই কমিশনে এই নিয়ে আবেদন করে ফেলেছেন তাঁরা।

মমতার চ্যালেঞ্জ
এদিকে নন্দীগ্রাম কাণ্ডের পর প্রথম প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।ভাঙা পায়েই খেলা হবে বলে স্লোগান তুলেছেন তিনি। ভাঙা পায়ে মনের জোর আরও বেড়ে গিয়েছে। অভিমানী কর্মী সমর্থকরদের ঘরে বসে না থেকে বাইরে বেরিয়ে এসে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন। আজ ভাঙা পা নিয়েই হুইলচেয়ারে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল ফের তিনি প্রচার করবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications