'নন্দীগ্রামের ভোটার আমি', মনোনয়ন পেশের আগে মমতার নাম না করে নিশানা, হোম-যজ্ঞ-শহিদ তর্পণ শুভেন্দুর

'নন্দীগ্রামের ভোটার আমি', মনোনয়ন পেশের আগে মমতার নাম না করে নিশানা, হোম-যজ্ঞ-শহিদ তর্পণ শুভেন্দুর

নন্দীগ্রামে আজ উৎসবের মেজাজ। মনোনয়ন পত্র জমা দেবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার আগে নন্দীগ্রামের একাধিক মন্দিরে পুজো, যজ্ঞ করলেন বিজেপি নেতা। শহিদ তর্পন করে প্রবল প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নিশানা করলেন বিজেিপ প্রার্থী। বললেন নন্দীগ্রামের ভোটার হয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছি। ৫ বছর অন্তর আসিনা। এখানকার মানুষের সঙ্গে আত্মিক যোগ রয়েছে আমার।

নন্দীগ্রামের ভোটার শুভেন্দু

নন্দীগ্রামের ভোটার শুভেন্দু

মনোনয়ন জমা দেওয়ার আগেই হাতে এলো নতুন ভোটার কার্ড। কাগজে-কলমে নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু অধিকারী। এতোদিন তিনি ছিলেন হলদিয়ার ভোটার। নন্দীগ্রামের ভোটার হতেই বিজেপি প্রার্থী আজ মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন। একুশের ভোটে ব্যাটেল গ্রাউন্ড এবার নন্দীগ্রাম। নিজেকে ভূমি পুত্র প্রমাণ করতেই শুভেন্দুর এই ভোটার কার্ড বদল বলে মনে করছে রাজনৈতিক মহল। নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুল হতে চলেছে তাঁর বুথ।

মমতাকে নিশানা শুভেন্দু

মমতাকে নিশানা শুভেন্দু

মনোনয়ন পেশের আগেও প্রবল প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন, 'আমি নন্দীগ্রামের ভোটার, ৫ বছপ অন্তর আসি না। এখানকার মানুষকে বড়লোক করতে পারিনি ঠিকই তবে এঁদের সঙ্গে আত্মিক যোগ রয়েছে।' প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর জনসংযোগের সময় গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিিন।

হোম-যজ্ঞ-পুজো শুভেন্দুর

হোম-যজ্ঞ-পুজো শুভেন্দুর

মনোনয়ন পেশ করবে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম জুড়ে যেন উৎসবের মেজাজ। সকাল থেকেই মন্দিরগুলি সেজে উঠেছে। জানকী নাথ মন্দিরে চলছে যজ্ঞ। শুভেন্দু সকাল সকাল শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে পৌঁছে যান নন্দীগ্রামে। সেখানে প্রথমে শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। তারপর শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তিনি চলে যান নন্দীগ্রামে সিংহবাহিনী মন্দিরে সেখানে পুজো দেন তিনি। তারপর জানকীনাথ মন্দিরে যজ্ঞে অংশ নেন তিনি।

 হলদিয়ায় রোড শো করে মনোনয়ন

হলদিয়ায় রোড শো করে মনোনয়ন

হলদিয়ায় রোড শো করে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু অধিকারীষ হলদিয়ায় এসডিও অফিসে মনোনয়ন জমা দেবেন তিনি। তাঁরসঙ্গে রোড শোয়ে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানী, বাবুল সুপ্রিয়। তবে মিঠুন চক্রবর্তী থাকবেন কিনা এই নিয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই হলদিয়ায় রওনা হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+