নন্দীগ্রামে ২০০৭ এ আদবানিদের তরফে কোন 'সাহায্য' পেয়েছিলেন, মুখ খুললেন শুভেন্দু

নন্দীগ্রামে ২০০৭ এ আদবানিদের তরফে কোন 'সাহায্য' পেয়েছিলেন, বিজেপির প্রচারে জানালেন শুভেন্দু

'বিজেপি না থাকলে নন্দীগ্রাম আন্দোলন হত না।' এদিন এই বক্তব্য রেখে নন্দীগ্রামের মাটি থেকে পারদ চড়ান শুভেন্দু অধিকারী। সকাল থেকেই যখন নন্দীগ্রাম শহিদ দিবস উপলক্ষ্যে পারদ চড়তে দেখেছে, তখন শহিদ স্মরণের পরই শুভেন্দু তোলেন ২০০৭ এর এক পুরনো ঘটনা।

 নন্দীগ্রামের পুলিশ অফিসারদের নিয়ে শুভেন্দুর তোপ

নন্দীগ্রামের পুলিশ অফিসারদের নিয়ে শুভেন্দুর তোপ

এদিন শুভেন্দু পারদ চড়িয়ে বলেন, ' গোকুলনগরে গুলি চালিয়েছিলেন যে সত্যজিত বন্দ্যোপাধ্যায় । তাঁকে তৃণমূলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ' এর সঙ্গেই শুভেন্দু বলেন, যে পুলিশ অফিসাররা সেদি ২০০৭ সালে গুলি চালিয়েছেন তাঁদের পদোন্নতি দিয়েছে তৃণমূল সরকার।

২০০৭ সালের কোন প্রসঙ্গ তুললেন শুভেন্দু?

২০০৭ সালের কোন প্রসঙ্গ তুললেন শুভেন্দু?

' ১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনার পর ওরা আমায় নন্দীগ্রামে ঢুকতে দেননি। আমি ১৫ মার্চ নদী পেরিয়ে গিয়েছি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আর হাসপাতালে যান। তারপর চলে যান। কেউ গোকুলনগর, সোনাচূড়ায় ঢুকতে পারছিলাম না। ' বলেন শুভেন্দু।

আদবানি প্রসঙ্গ ও শুভেন্দু

আদবানি প্রসঙ্গ ও শুভেন্দু

এদিন , শুভেন্দু অধিকারী বলেন, 'আপনারা জানতে চান সেদিন কে সাহায্য় করেছিলেন? মার্চ ১৯ এ লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে এনডিএর প্রতিনিধি দলে সেদিন ছিলেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, ধর্মেন্দ্র প্রধান, এসও আলুওয়ালিয়ারা। সিপিএমম সমস্ত জায়গায় ব্লক করেছিল। আদবানিজির সঙ্গে ছিল এনএসজি। আর তারাই ব্লক সরায়।এরপর গেট খোলা হয় বিজেপির হাত ধরে।'

 আমি থাকব

আমি থাকব

শুভেন্দু অধিকারী বলেন, অনেকেই নন্দীগ্রামে আসবেন, বা যাবেন, তবে 'আমি থাকব'। আর এই সুর তুলেই তিনি নিজের প্রচার পারদ চড়ান। সাফ জনান দেন এদিন যে নন্দীগ্রাম আন্দোলনে বিজেপির ভূমিকা কী ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+