রাজ্যসভায় যেতে আগ্রহী নই! মমতার সঙ্গে কথা বলে খড়দা থেকেই সম্ভবত প্রাথী হচ্ছেন শোভনদেব
ভবানীপুর বিধাসভা আসনের বিধায়ক পদ ছাড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবারই তিনি বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে গিয়ে পদত্যাগ করেন তিনি। তৃণমূল সূত্রে খবর, এই আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর বিধাসভা আসনের বিধায়ক পদ ছাড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবারই তিনি বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে গিয়ে পদত্যাগ করেন তিনি। তৃণমূল সূত্রে খবর, এই আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে তাঁকে। কিন্তু এরপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করছেন তিনি। নিয়ম অনুযায়ী ছয়মাসের মধ্যে বিধায়ক হিসাবে জিতে আসতে হবে তাঁকে। জানা যাচ্ছে, তাঁর পুরানো কেন্দ্র ভবানীপুর থেকেই ফের লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার মুখ্যমন্ত্রী থাকাটা জরুরি
শোভনবাবু বলেন, ' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে আসতে হবে। তাঁর নিজের কেন্দ্র থেকে আমি জিতেছিলাম। আর মমতার মুখ্যমন্ত্রী থাকাটা আমাদের ও আমাদের দলের অস্বতিত্বের প্রশ্ন। সেই প্রশ্ন যখন সামন এসেছে, তখনই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।' তিনি আরও জানান, রাজনৈতিক কেরিয়ারের শুরুর দিকে তিনি বারুইপুর কেন্দ্র থেকে লড়েছিলেন, তখন ওই কেন্দ্র চিনতেন না তিনি। পরে তাঁকে রাসবিহারী কেন্দ্রে টিকিট দেওয়া হয়। আর এবার ভবানীপুর। কোনোদিনই প্রতিবাদ করেননি বলে উল্লেখ করেন শোভনদেব। তিনি বলেন, 'এর জন্য কোনও আক্ষেপ নেই। আমি দলের দীর্ঘদিনের অনুগত সৈনিক।' তাঁর রাজনৈতিক ভবিষ্যত কী হবে, সে ব্যাপারে মমতা সিদ্ধান্ত নেবেন বলে উল্লেখ করেন তিনি।

রাজ্যসভায় যেতে আগ্রহী নই
অন্যদিকে, শোভনদেবের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়। তিনি এবার রাজ্যের কৃষিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নিয়ম অনুযায়ী, বিধায়ক না থাকলেও আগামী ছয় মাস তাঁর মন্ত্রী পদে থাকার ক্ষেত্রে কোনও বাধা নেই। এরমধ্যে অন্য কোনও আসন থেকে জিতে এলেই হবে। কিন্তু জল্পনা শুরু হয় যে, তৃণমূল তাঁকে কৃষি মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজ্যসভায় পাঠাতে পারে। রাজ্যসভায় তৃণমূলের দুটি আসন ফাঁকা রয়েছে।
কিন্তু পদত্যাগের পর শোভনদেব জানিয়েছেন, রাজ্যসভায় যেতে তিনি আগ্রহী নন। রাজ্য রাজনীতিতে থাকতেই তিনি আগ্রহী। তবে দল এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জানিয়েছেন, আমি একজন দলের অনুগত সৈনিক। যা বলবে তাই করব।

খড়দা থেকেই লড়তে চান তিনি
এরইমধ্যে তৃণমূল সূত্রে খবর, শোভনদেব খড়দা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। এই আসনে তৃণমূল জয়ী হয়েছে। কিন্তু ভোটের ফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিজয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহা। শোনা যাচ্ছিল, এই আসনে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি ভোটে লড়াইয়ের ব্যাপারে আগ্রহী নন বলে খবর। এই অবস্থায় শোভনদেব এই আসন থেকে প্রার্থী হতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর। এ ব্যাপারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনদেবের কথা হয়েছে বলেও সূত্রের খবর। এই সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পুরানো কেন্দ্রে ভবানীপুর থেকে ও শোভনদেব খড়দা থেকে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন।

ভবানীপুরে ফের মমতা
নন্দীগ্রামে হেরেও মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন অনুযায়ী ৬ মাসের মধ্যে তাঁকে বাংলার কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে। তাই শোভনদেব চট্টোপাধ্যায়ের বিধায়ক পদ থেকে ইস্তফার খবর মমতা বন্দ্যোপাধ্যায় কোন কেন্দ্রে প্রার্থী হবেন তার জল্পনা বাড়িয়ে দিয়েছে। কারণ ভবানীপুর কেন্দ্র থেকেই বারবর জিতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই কেন্দ্রেরই ভোটার তিনি। তাই আবারও এই কেন্দ্র থেকেই প্রার্থী হতে িজতে আসতে চান। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications