টিকিট না পেয়ে অভিমান সোনালির, আজই বিজেপিতে যোগদানের সম্ভাবনা মমতার ছায়াসঙ্গীর

টিকিট না পেয়ে অভিমান সোনালির, আজই বিজেপিতে যোগদানের সম্ভাবনা মমতার ছায়াসঙ্গীর

সিঙ্গুর আন্দোলনের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়ে ছিলেন তিনি। সেই ছায়াসঙ্গী সোনালী গুহ আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন। সাতগাছিয়া কেন্দ্রের বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। মমতার এই পদক্ষেপে অত্যন্ত ক্ষুব্ধ সোনালী গুহ। রাগে অভিমানে তাই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেকথা নিজেই জানিয়েছেন সোনালী গুহ।

বিজেপিতে সোনালি

বিজেপিতে সোনালি

আজই বিজেপিতে যোগদান করতে পারেন মমতার ছায়াসঙ্গী সোনালি গুহ। আগেই বিজেপিতে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সাতগাছিয়ার তৃণমূল বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। অভিমানে তাই বিজেপিতে যাচ্ছেন সোনালি। সূত্রের খবর দুপুর ১টা নাগাদ হেস্টিংসে বিজেিপর পার্টি অফিসে দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন তিনি।

 ক্ষুব্ধ সোনালি

ক্ষুব্ধ সোনালি

সেই সিঙ্গুর আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তিনি। তাঁকে তৃণমূল কংগ্রেস নেত্রীর ছায়াসঙ্গীই বলা হত। সেই সোনালি গুহকে সাতগাছিয়া কেন্দ্রের টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। চারবারের বিধায়ক সোনালি দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। প্রকাশ্যেই কেঁদে ফেলেছিলেন তিনি। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিলেন তা তারকাছে স্পষ্ট ছিল না।

মুকুল রায়কে ফোন সোনালির

মুকুল রায়কে ফোন সোনালির

রাগে অভিমানে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরের দিনই মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করেন সোনালি। মুকুল রায়ের কাছে বিজেপিতে যোগদানের জন্য ইচ্ছে প্রকাশ করেন। সোনালি রাগে অভিমানে জানিয়েছিলেন কোনও টিকিট চান না তিনি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই বিজেপিতে যেতে চান। সাধারণ কর্মী হয়েই বিজেপির লড়াইয়ে সামিল হতে চান তিনি।

বিজেপিতে শম্পা দরিপা

বিজেপিতে শম্পা দরিপা

সোনালি গুহর সঙ্গে আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন আরও এক তৃণমূল কংগ্রেস বিধায়ক শম্পা দরিপা। টিকিট না পেয়ে ক্ষুব্ধ শম্পা বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। বাঁকুড়ায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেত্রী সায়ন্তিকাকে। বাইরে থেকে প্রার্থী এনে দেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ শম্পা। তারপরেই তাঁর বিজেপিতে যোগ দানের সিদ্ধান্ত বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+