'মাঠে বিজেপি রয়েছে, এগিয়ে আছে', মোদীর ব্রিগেডের আগে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন শিশির
'মাঠে বিজেপি রয়েছে, এগিয়ে আছে', মোদীর ব্রিগেডের আগে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন শিশির
শুভেন্দুর পাশে দাঁড়িয়ে দলের বিরুদ্ধে এবার মুখ খুললেন বর্ষিয়ান নেতা শিশির অধিকারী। মোদীর ব্রিগেডের আগে শিশির অধিকারীর শুভেন্দুকে সমর্থন করে প্রকাশ্যে মুখ খোলায় জল্পনা বেড়েছে। তাহলে কী শিশির অধিকারীও বিজেপির পথে পা বাড়াচ্ছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ শিশিরবাবু বলেছেন শুভেন্দুর উপর আক্রমণ করতে আর বাকি কি রেখেছে। আক্রমণ প্রতিহত করতে হবে। মাঠে বিজেপি আছে, বিজেপি এগিয়ে আছে।

বিস্ফোরক শিশির
দীর্ঘ সময় চুপ করে থাকার পর অবশেষে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা শিশির অধিকারী। ছেলে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে দলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। নজিরবিহীন ভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছে। দলের শীর্ষ নেতারাই সেই আক্রমণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। মা-বাবা তুলে শুভেন্দুকে আক্রমণ করা হয়েছে। অভিষেককে ইঙ্গিত করে আক্রমণাত্মক বার্তা দিয়েছেন দলের বর্ষিয়ান নেতা।

শুভেন্দুর উপর ১১ বার আক্রমণ
শুভেন্দু অধিকারী দলে থাকা কালীন তাঁর নাম সারদা-নারদ মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিশির। এমনকী দল বদলের পর নন্দীগ্রামে তাঁর উপর এগারো বার আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছেন শিশির অধিকারী। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় অধিকারী পরিবারের উপর এমন ভাবে আক্রমণ করা হয়েছে যা বাম-কংগ্রেসও কখনো করেনি বলে দাবি করেছেন বর্ষিয়ান নেতা।

বিজেপি এগিয়ে আছে
শুভেন্দুর সমর্থনে শিশির অধিকারী বলেছেন বিজেপি মাঠে আছে , এগিয়ে আছে। প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতার এই মন্তব্যের পরেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়েছে। যদিও শিশির বলেছেন এখনও বিজেপিতে যাওয়ার নির্দেশ তিনি পাননি। তবে মোদীর ব্রিগেডের আগে শিশির অধিকারীর হঠাৎ করে প্রকাশ্যে এই মন্তব্য জল্পনার পারদ চড়তে শুরু করেছে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, সম্মানের সঙ্গে বাংলায় কোনও রাজনৈতিক নেতা বাঁচতে চাইলে একমাত্র বিজেপিই তাঁর পথ। আর কোনও দল তাঁকে যোগ্য সম্মান দেবে না।

কুণালের পাল্টা অভিযোগ
শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে শিশির অধিকারীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন শুভেন্দু যখন প্রকাশ্যে দলের বিরুদ্ধে আক্রমণ করেছে তখন কেন চুপ করে ছিলেন শিশির বাবু। তৃণমূল কংগ্রেস অধিকারী পরিবারকে কিছু দেয়নি একথা এখন দাবি করলে আর কিছু বলার অপেক্ষা থাকে না।












Click it and Unblock the Notifications