'ব্যাথিত হৃদয়' নিয়ে শিশির অধিকারী বিজেপির মঞ্চ থেকে দিলেন জোর বার্তা, উঠল 'জয় শ্রীরাম ' ধ্বনি

'ব্যাথিত হৃদয়' নিয়ে শিশির অধিকারী বিজেপির মঞ্চ থেকে দিলেন জোর বার্তা, উঠল 'জয় শ্রীরাম ' ধ্বনি

তাঁর মনে যে 'ব্যথা' রয়েছে, তা এগরায় বিজেপির মঞ্চে যোগ দিয়েই বলেন শিশির অধিকারী। নিজের বক্তব্যে সেই যন্ত্রণার কথা বারবার তুলে ধরলেন শিশির অধিকারী। অমিত শাহের উপস্থিতিতে বিজেপির মঞ্চ থেকে দিলেন মোদীজির চিন্তাভাবনায় রাজ্যের উন্নয়নের বার্তা। এককালে মেদিনীপুরের বুকে মমতার এককালের বিশ্বস্ত সৈনিক বহু ক্ষোভ নিয়ে সুর চড়ালেন অমিত শাহের সভা মঞ্চ থেকে।

'ব্যথা যন্ত্রণার বার্তা'

'ব্যথা যন্ত্রণার বার্তা'

'বহু ব্যথা যন্ত্রণা নিয়ে বিজেপিতে এসেছি।' এদিন এগরার সভামঞ্চে দাঁড়িয়ে এমনই বার্তা দেন শিশির অধিকারী। এর আগে কাঁথিতে তাঁর বাড়ি থেকে বেরোনোর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একের পর এক তোপ দাগেন শিশির অধিকারী। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শিশিরবাবুদের কাঁথির বাড়ির কাছেই আজ সংগঠিত হয়েছে। সেই কাঁথি থেকে এদিন রওনা হয়ে এগরায় অমিত শাহের সভায় যোগ দেন শিশির অধিকারী।

'যেভাবে আমাকে তাড়ানো হয়..'

'যেভাবে আমাকে তাড়ানো হয়..'

এদিনের সভায় শিশির অধিকারী বলেন, 'যেভাবে আমাকে তাড়ানো হয়,যেভাবে নিগৃহিত করা হয়েছে তা বলবার দিন আজ নয়।' এরই সঙ্গে তিনি বলেন, আমি বলব মোদীজির নেতৃত্বে যেভাবে বিজেপি কাজ করছে , তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। একই সঙ্গে শিশিরবাবু বলেন, এই লড়াই তাঁর আত্ম সম্মানের লড়াই।

শিশিরের মুখে 'জয় শ্রীরাম'

শিশিরের মুখে 'জয় শ্রীরাম'

বক্তব্য শেষে শিশির অধিকারীর মতো দোর্দণ্ডপ্রতাপ নেতার মুখে শোনা যায় 'জয় শ্রীরাম ধ্বনি'। এর আগে, অধিকারীদের বাসভবন শান্তিকুঞ্জ থেকে বোরোনের আগে শিশির অধিকারী বলেন, 'শুভেন্দু যা বলবেন তাইই হবে।' তারপরই দেখা যায় বিজেপির মঞ্চে শিশিরবাবু।

কেন্দ্র রাজ্য সরকার সমন্বয়ের বার্তা

কেন্দ্র রাজ্য সরকার সমন্বয়ের বার্তা

' আমি কেন্দ্রের মন্ত্রী ছিলাম জানি কী করতে হয়। মোদীজির চিন্তাধারায় রাজ্য গড়তে হবে। অত্যন্ত ব্যথিত হৃদয়ে আজ এসেছি। তা আর ব্যক্ত করতে চাই না।' বিজেপির মঞ্চে দাঁড়িয়ে এভাবেই এদিন নিজের অবস্থান স্পষ্ট করলেন শিশির। পাশাপাশি দিলেন কেন্দ্র ও রাজ্য সমন্বয় গড়ে উন্নয়নের বার্তা। তবে এদিন বিজেপির সভামঞ্চে শিশির অধিকারী পৌঁছলেও তিনি হাতে বিজেপির পতাকা তুলে নেননি। যা নিয়ে জল্পনা রয়ে গিয়েছে।

ছবি সৌ:এএনআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+