শিশিরের সঙ্গে যোগাযোগ রাখা নেতারা তৃণমূলের রোষানলে, অভিযোগ উঠতেই পাল্টা পার্থ দিলেন 'ইয়র্কার'

ছেলে শুভেন্দু অধিকারিকে নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন তিনি। শুভেন্দুর প্রতি তৃণমূলের আচরণ নিয়ে বিস্ফোরক বক্তব্য রেখেছেন শিশির অধিকারী। এদিকে, সামনেই তৃণমূল, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পালা। তার আগে সদ্য মমতা শিবির ছেড়ে দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পাতাকা নিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। সামনেই রয়েছে মোদীর ব্রিগেড সমাবেশ। এমন এক পরিস্থিতিতে ফের একবার দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে ক্ষোভ উগড়ে দিলেন শিশির অধিকারী। পাল্টা জবাব এল পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে।

 শিশিরের অভিযোগ

শিশিরের অভিযোগ

এদিন এক বেসরাকারি চ্যানেলের সাক্ষাৎকারে শিশির অধিকারী অভিযোগর সুরে বলেন , তাঁর সঙ্গে কেউ যোগাযোগ রাখলে সেই ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি আসছেএই প্রসঙ্গে দলের একাংশ নিয়ে ফের ক্ষোভ উগড়ে দেন শিশির অধিকারী।

 শিশির অধিকারী ও পূর্ব মেদিনীপুরের প্রার্থীপদ প্রসঙ্গ

শিশির অধিকারী ও পূর্ব মেদিনীপুরের প্রার্থীপদ প্রসঙ্গ

প্রসঙ্গত, এদিন সংবাদমাধ্যমটিতে মুখ খুলে শিশির অধিকারী জানান, পূর্ব মেদিনীপুর থেকে কাদের প্রার্থী করছে দল, তা নিয়ে তাঁর সঙ্গে তৃণমূল হাইকমান্ডের কোনও আলোচনা হয়নি। তিনি অভিযোগ তোলেন, তাঁর বাড়িতে কেউ এলে তাঁদের দল থেকে তাড়ানোর হুমকিও আসছে।

শুভেন্দু কি প্রার্থী হচ্ছেন মমতার বিরুদ্ধে?

শুভেন্দু কি প্রার্থী হচ্ছেন মমতার বিরুদ্ধে?

প্রসঙ্গত, বাংলার বুকে এখন লাখ টাকার প্রশ্ন একটাই। তা হল শুভেন্দু অধিকারীই কি প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? আর তা হলেই কলকাতা থেকে ভোটের আঙিনার আসল ফোকাস সরে যেতে পারে ১২৮ কিলোমিটার দূরের পূর্ব মেদিনীপুরের এক প্রান্তে। এই প্রশ্ন খোদ শুভেন্দুর বাবা শিশিরবাবুর সামনে পড়তেই তিনি বলেন, নন্দীগ্রামে শুভেন্দু মমতার বিরুদ্ধে প্রার্থী হবেন , এটা বহু চর্চিত। এ নিয়ে এই মুহূর্তে কিছু বলব না।

'বোঝাই যাচ্ছে ওনার দেহ আর হৃদয় কোথায়'

'বোঝাই যাচ্ছে ওনার দেহ আর হৃদয় কোথায়'

এদিকে, শিশির অধিকারীর মন্তব্যের জেরে পাল্টা পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন,' বোঝাই যাচ্ছে ওনার দেহ আর হৃদয় কোথায় আছে। সেটা আগে ঠিক করে নিন। উনি যেন দু'পা বাড়িয়ে আছেন। সেটা তাঁর বক্তব্যেই প্রমাণিত'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+