উত্তরবঙ্গে তৃণমূলে মহাপতন, দল ছাড়লেন প্রভাবশালী নেতা, টিকিট না পেয়েই অসন্তোষ
উত্তরবঙ্গে তৃণমূলে মহাপতন, দল ছাড়লেন প্রভাবশালী নেতা, টিকিট না পেয়েই অসন্তোষ
টিকিট না পেয়ে শাসক দলে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। উত্তরবঙ্গে দল ছাড়লেন নান্টু পাল। নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দল এবং পদ ছাড়ার পর এবার নিজের হয়ে প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন নেতা।

টিকিট না পেয়ে অসন্তোষ
শাসক দলে অসন্তোষ ক্রমশ বাড়ছে। টিকিট না পেয়ে একের পর এক নেতা বিধায়ক বিদ্রোহী হয়ে উঠেছেন। শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি, সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে আবার টিকিট পেয়েও বিজেপিতে যোগ দিয়েছেবন মালদহের হবিব পুরের প্রার্থী সরলা মুর্মু। এবার বিদ্রোহ জেগে উঠেছে উত্তরবঙ্গেও। শাসক দলের টিকিট না পেয়ে দল ছেড়েছেন নান্টু পাল। মঙ্গলবার শিলিগুড়ি উন্নয়ন পর্যদের ভাইস চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।

নির্দল প্রার্থী হবেন নান্টু পাল
টিকিট না পেয়ে ভীষণ ভাবে ক্ষুব্ধ নান্টু পাল। দল ছাড়ার পর পদ ছেড়েছেন তিনি। এবার একাই নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন বলে ঘোষণা করেছেন। পদ থেকে ইস্তফা দিয়ে নিজের হয়ে প্রচার শুরু করার কথা ঘোষণা করবেন তিনি। এমনই জানিয়েছেন নান্টু পাল। ইতিমধ্যেই নান্টু পালের অনুগামীরা প্রচার শুরু করে দিয়েছেন।

টিকিট না পেয়ে অসন্তোষ
টিকিট না পেয়ে প্রবলভাবে অসন্তুষ্ট নান্টু পাল। এবার শিলিগুড়ি কেন্দ্রে তাঁর পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে ওম প্রকাশ মিশ্রকে। দলের এই সিদ্ধান্ত জানার পরেই রাগে অভিমানে দলের সঙ্গে সব সম্পর্ক িছন্ন করার কথা ঘোষণা করেন নান্টু পাল। যদিও খবর জানার পরেই ওম প্রকাশ মিশ্র নিজে নান্টু পালের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে বরফ গলেনি। নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি।

বিজেপির কটাক্ষ
নান্টু পালের দল ছাড়ার ঘটনােক নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি।ভোটের আগে আম জনতার নজর টানতেই শাসক দলের নেতারা এসব করছেন বলে অভিযোগ করেছে বিজেিপ।এই ঘটাকে বিশেষ আমোল দিতে নারাজ গেরুয়া শিবির। নান্টু পাল নির্দল প্রার্থী হয়ে লড়লে তাঁদের ভোট ব্যাঙ্কে কোনও ধাক্কা আসবে না বলে জানিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications