বিজেপিতে যোগ দিইনি, প্রার্থী তালিকা ঘোষণার পরেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন শিখা মিত্র
বিজেপিতে যোগ দিইনি, প্রার্থী তালিকা ঘোষণার পরেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন শিখা মিত্র
প্রার্থীপদ ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ পুড়ল বিজেপির। চৌরঙ্গী কেন্দ্রে বিজেপি পার্থী শিখা মিত্র ঘোষণা করা হয়েছে। সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন সোমেন পত্নি। তিিন পাল্টা দাবি করেছেন ভুয়ো খবর প্রচার করা হচ্ছে। তিনি কখনও বিজেপিতে যোগই দেননি।

মুখ পুড়ল বিজেপির
আজ ফের িদল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তালিকায় একাধিক নামের সঙ্গে চৌরঙ্গী কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে শিখা মিত্রের নাম ঘোষণা করা হয়েছে। সোমেন পত্নি শিখা মিত্রকে চৌরঙ্গীতে প্রার্থী করে বড় চমক দিতে চেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু বিজেপির মুখ পুড়িয়ে নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্রোহী হয়ে উঠলেন তিনি।। প্রকাশ্যে বিজেপি প্রার্থী না হওয়ার ঘোষণা করেছেন শিখা মিত্র।

বিদ্রোহী শিখা মিত্র
বিজেপি চৌরঙ্গী কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে ঘোষণার পরেই বিদ্রোহী হয়ে ওঠেন সোমেন পত্নি শিখা মিত্র। তিনি স্পষ্ট জানিয়েছেন কোনও দিনই বিজেপিতে যোগ দেননি। কাজেই প্রার্থী হওয়ার প্রশ্নই ওঠে না। শিখা মিত্র জানিয়েছেন তিনি কোনও ভাবেই বিজেপি প্রার্থী হতে চান না। তাঁর সঙ্গে কোনও রকম আলোচনা না করেই নাম ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিখা মিত্র।

শিখা মিত্রের বিজেপিতে যোগদানের জল্পনা
কয়েকদিন আগে প্রয়াত কংগ্রেস নেতা সোমনে মিত্রের বাড়িতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। সোমেন মিত্রর ছেলেকে কাছে টেনে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।তারপরেই শিখা মিত্রের বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়তে শুরু করে। সোমেন মিত্র মারা যাওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি হন অধীর চৌধুরী। অধীরের আসার পরেই কংগ্রেসের সঙ্গে সোমেন পরিবারের দূরত্ব তৈরি হয়েছিল। সেই সুযোগ নিতেই শুভেন্দু শিখা মিত্রের বাড়িতে হাজির হয়েছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

পূর্ণ তালিকা প্রকাশ
আজ ১৪৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বঙ্গের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা পূর্ণ করল বিজেপি। একের পর এক চমক দিয়েছে বিজেপি। বরানগরে পার্ণো মিত্র। রাজারহাট গোপালপুরে শমীক ভট্টাচার্য,কৃষ্ণনগর উত্তরে প্রার্থী হয়েছে মুকুল রায়। শোভনের ভাগ্যে শিকে ছেঁড়েনি। বেহালা পূর্বে অপরিবর্তিত রয়েছে প্রার্থীর নাম। একের পর এক চমক দিয়ে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications