ভোটের ফলাফলের আগে প্রশান্ত কিশোর কী 'উপলব্ধি' করতে পেরেছেন, মমতাদের বিঁধে বিজেপির বড় বার্তা

এদিন এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রশান্ত কিশোর সাফ দাবি করেছেন যে বিজেপি ১০০ র বেশি আসন পার করতে পারবে না। আর তা করলে তিনি কৌশলবিদ হিসাবে আর কাজ করবেন না। এদিকে, ইতিমধ্যেই পাঞ্জাবের ভোটে কংগ্রেসের অমরিন্দর সিংয়ের সঙ্গে জোট বেঁধেছেন প্রশান্ত। এমন এক পরিস্থিতিতে বিজেপি একহাত নিয়ে নিল প্রশান্ত ও মমতাকে।

আইপ্যাক ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ, বজ্রকঠিন পিকে

আইপ্যাক ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ, বজ্রকঠিন পিকে

প্রশান্ত কিশোর জানিয়েছেন, বিজেপি যদি বাংলায় ১০০ আসন নিয়ে আসে, তাহলে তিনি নিজের কাজ (কৌশলবিদ) ছেড়ে দেবেন। এমনকি আইপ্যাকও ছেড়ে দেবেন বলে প্রকাশ্য মঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছেন প্রশান্ত কিশোর। এদিকে, এর আগে থেকেই প্রশান্তকে একহাত নিয়ে এগিয়ে যাচ্ছে বিজেপি।

বিজেপির পাল্টা বক্তব্য

বিজেপির পাল্টা বক্তব্য

এদিকে, বিজেপির তরফে প্রশান্ত কিশোরকে খোঁচা দিয়ে তোপ দাগতে ছাড়েনি। বিজেপির তরফে সম্বিত পাত্র বলেছেন,বিজেপি যে বাংলায় ২৯৪ আসনের মধ্যে ২০০ টি আসন দখল করবেই, তা 'উপলব্ধি' করেছেন বলেই তিনি অমরিন্দর সিংয়ের সঙ্গে হাত মিলিয়েছেন।

' ভোটের ফলাফলের আগে প্রশান্ত দিদিকে ছেড়েছেন'

' ভোটের ফলাফলের আগে প্রশান্ত দিদিকে ছেড়েছেন'

সম্বিত পাত্র দাবি করেছেন, 'প্রশান্ত কিশোর দিদির সঙ্গে ছেড়েছেন। ভোটের ফলাফল ঘোষণার আগেই তাঁর (মমতার) সবচেয়ে বড় পরামর্শদাতা অন্যত্র যোগ দিয়েছেন। আর এটাই অনেক কথা বলে দেয়।' বিজেপির সম্বিত পাত্র সাফ দাবি, ভোটে যে তৃণমূলের ভরাডুবি রয়েছে, তা বুঝতে পেরেই প্রশান্ত কিশোর দিদির সঙ্গ ছেড়ে দিয়েছেন।

দিদি সম্পর্কে প্রশান্তের বার্তা

দিদি সম্পর্কে প্রশান্তের বার্তা

এদিকে, প্রশান্ত কিশোর বলেছেন, ' দিদি আমাকে যতটা ইচ্ছা কাজ করার স্বাধীনতা দিয়েছে। আমি যদি বাংলায় তৃণমূলকে না জেতাতে পারি, বিজেপিকে না হারাতে পারি, তবে আমি মনে করব যে, আমি এই কাজের জন্য উপযুক্ত নই।' ফলে সেই জায়গা থেকে লড়াই কার্যত 'ক্লোজ আপ' এর মোড় শুরু করেছে। এখন দেখার এই জবাব পাল্টা জবাবের শেষে ২ রা মে কোন উত্তর দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+