নন্দীগ্রামে পুনর্গণনা হচ্ছে না, বিতর্কের মধ্যেই জানাল কমিশন, সুরক্ষা বলয়ে EVM রাখার নির্দেশ
রবিবার বিকেলে সংবাদ সংস্থা এএনআই জানায়, নন্দীগ্রামে ১২০০ ভোটে জয়ী হয়েছেন মমতা। কিন্তু তার কিছু পরেই জানা যায়, ওই কেন্দ্রে ১৯২৩ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। তবে নন্দীগ্রাম ন
রবিবার বিকেলে সংবাদ সংস্থা এএনআই জানায়, নন্দীগ্রামে ১২০০ ভোটে জয়ী হয়েছেন মমতা। কিন্তু তার কিছু পরেই জানা যায়, ওই কেন্দ্রে ১৯২৩ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। তবে নন্দীগ্রাম নিয়ে এখনই হাল ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী। রিটার্নিং অফিসারের এসএমএস দেখিয়ে এদিন বিস্ফোরক দাবি করেন মমতা।
একই সঙ্গে নির্বাচন কমিশন কেন পুনর্গণনার নির্দেশ দেবে না তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। আর তা নিয়েই মুখ খুলল নির্বাচন কমিশন।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তেই সিলমোহর
ভোটের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও নন্দীগ্রাম নিয়ে আলোচনা থামছে না। যদিও তাৎপর্যপূর্ণভাবে এখনও পর্যন্ত নন্দীগ্রাম নিয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গণনাতে কারচুপি করা হয়েছে। যদিও আজ মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, নন্দীগ্রামের ভোট ফলাফল পুনর্গণনা হচ্ছে না। তবে এরপরও যদি শাসকদলের এই ফলাফল নিয়ে সমস্যা থাকে, তবে আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএমএস পড়ে শোনান মুখ্যমন্ত্রী
সোমবার সকালে সংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি এসএমএস পড়ে শোনান মুখ্যমন্ত্রী। বলেন, 'একজনের কাছ থেকে এসএমএস পেয়েছি। সেখানে নন্দীগ্রামের এক রিটার্নিং অফিসার জানাচ্ছেন তিনি যদি পুনর্গণনার নির্দেশ দেন, তাহলে প্রাণ সংশয় হতে পারে'। কার্যত এই ঘটনায় রীতিমত তিনি বিস্ময় প্রকাশ করেন। বলেন, 'নন্দীগ্রামে মেশিন পাল্টে দেওয়া হয়েছে, আরও অনেক কিছু করেছে'। তিনি বলেন , 'কী করে ৮ হাজারের উপর এগিয়ে থাকার মার্জিন এক নিমেষে শূন্য হয়ে যায় ? সার্ভার ডাউন করে রাখা হয়েছিল। শুধু তাই দীর্ঘক্ষণ ফলাফল গণনা বন্ধ রাখা হয়। রাজ্যপাল অভিনন্দন জানাচ্ছেন। সারা বাংলার এমন ফলাফল, আর নন্দীগ্রামে আলাদা ফল কীভাবে হ ? এদিন প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

খারিজ কমিশনের তরফে
মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের রিটার্নিং অফিসারের প্রাণ সংশয়ের আশঙ্কার কথা জানিয়েছিলেন। আজ মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে বিশেষ নিরাপত্তার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে কমিশনকে জানানো হয়েছে, ওই রিটার্নিং অফিসারকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকি রয়েছে! মমতার এহেন আশঙ্কা প্রকাশের পরেই নড়েচড়ে বসে কমিশন।

ইভিএম এবং ভিভিপ্যাট পর্যাপ্ত সুরক্ষা বলয়ে রাখার নির্দেশ
জল্পনা চলার মাঝেই নন্দীগ্রাম নিয়ে বড় বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। কমিশনের এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, নন্দীগ্রামে পুনর্গণনা আপাতত কোনওভাবেই সম্ভব নয়। কারণ ব্যাখ্যা করে জানানো হয়েছে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত। সংবিধানের সংশ্লিষ্ট ধারার কথা উল্লেখ করে এমনটা করা সম্ভব না বলে জানানো হয়। তবে যদি তৃণমূল কংগ্রেস চায়, তাহলে হাইকোর্টে আবেদন করতে পারে বলে জানিয়েছে কমিশন। এর পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে গণনার পর আগামী ৪৫ দিন যেন ইভিএম এবং ভিভিপ্যাট পর্যাপ্ত সুরক্ষা বলয়ে রাখা হয়।

ইভিএম মেশিন যেন বিকৃত করা না হয়
নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে বলে দাবি মমতার। আর তা নিয়ে শেষ দেখে ছাড়বেন বলে দাবি তাঁর। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ওই নির্দিষ্ট ইভিএম মেশিন যেন বিকৃত করা না হয়। আলাদা ভাবে ইভিএম, ভিভিপ্যাট এবং ব্যালোট রাখার কথা বলেন। কারসাজি হলে ফরেনসিক হবে বলেও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নন্দীগ্রাম নিয়ে আদালতে যাব। কেন ফের ভোট গণনার দাবি মানা হবে না। এটা তো যে কেউ চাইতে পারে। কিন্তু কেন আমাদের কথা শোনা হচ্ছে না। আদালতের কাছে বিষয়টি জানানো হবে বলে দাবি তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, আদালতের ওপর ভরসা আছে। এদিন তাঁর একগুচ্ছ অভিযোগের জবাব দিল কমিশন।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?









Click it and Unblock the Notifications