তৃণমূলের পর বিজেপির সামনেও 'জোট 'এর হাতছানি বাংলায়! একুশের ভোট ময়দানে ১ কোটি সদস্য নিয়ে কোন পার্টি নামছে
তৃণমূলের পর বিজেপির সামনেও 'জোট 'এর হাতছানি বাংলায়! একুশের ভোট ময়দানে ১ কোটি সদস্য নিয়ে কোন পার্টি
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের রণদামামা বাজতেই বাংলার বাইরের একাধিক দল তথা ভিন রাজ্যের স্থানীয় দলকে দেখা গিয়েছে নির্বাচনে যোগ দেওয়ার ঘোষণা করতে। গোবলয়ের জেডিইউ ,আরজেডি থেকে মারাঠাভূমের শিবসেনা এই ভোটে পা রাখতে চাইছে। এদিকে, আরজেডি, সমাজবাদী পার্টিরা যখন তৃণমূলের হাত ধরে বাংলায় বিজেপিকে উৎখাত করতে মহাজোটের বার্তা দিতে শুরু করেছে, তখনই বিজেপির হাত ধরতে চাইছে এনডিএর এক শরিক।

বাংলার বুকে কে আসতে চাইছে?
প্রসঙ্গত, জানা গিয়েছে বাংলার বুকে এবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালের পার্টি আরপিআই লড়াই করতে চলেছে। মারাঠা ভূমি থেকে উঠে আসে এই পার্টির নেতা রামদাস অথওয়ালে নিজে একথা জানিয়েছেন। তিনি এক টুইটে সাফ ভাষায়মমতার গড়ে লড়াইয়ের কথা জানিয়েছেন।

১ কোটি সদস্য নিয়ে একুশের ভোটে নয়া পার্টি
'গো করোনা গো ' স্লোগান দিয়ে কয়েকদিন আগেই একটি ভাইরাল ভিডিওতে ধরা দেন রামদাস অথওয়ালে। এদিকে, বাংলার ভোটের আগে এবার তিনি এক কোটি সদস্য সারা দেশে তৈরি করার বার্তা দিয়েছেন তাঁর সাম্প্রতিক টুইটে। আর এই সদস্য সংখ্যা নিয়েই বাংলা জয়ে এগিয়ে যেতে তান অথওয়ালে।

বিজেপির প্রতি আহ্বান
এদিকে বাংলার ভোটে বিজেপির সঙ্গে জোট বেঁধে ভোট ময়দান জয় করতে আগ্রহী রামদাস অথওয়ালে। তিনি কেবলমাত্র মমতাগড় পশ্চিমবঙ্গেই প্রার্থী দিতে রাজি নন, তিনি চান তামিলনাড়ুর বুকেও তাঁর দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া প্রার্থী দিয়ে ভোট যুদ্ধে এগিয়ে যাক। ফলে আপাতত বিজেপির কোর্টে বল রেখে জোটের প্রস্তাব দিয়ে এগিয়ে যেতে চায় অথওয়ালের শিবির।

কতগুলি আসনে প্রার্থী দিতে চায় আরপিআই?
গত ডিসেম্বরে একটি টুইটে রামদাস অথওয়ালে সাফ জানিয়েছিলেন যে , বাংলায় তৃণমূলের শাসন শেষ হবে। আর সেখানে 'এনডিএ' জিতবে। বিজেপির এডিএ শরিকের এই বার্তাই স্পষ্ট করছিল সেই সময় যে আরপিআই বাংলায় এলে বিজেপিকে জোটবার্তার আহ্বান দিতে পারে। এদিকে ইতিমধ্যেই অথওয়ালের পার্টি জানিয়ে রেখে ২৯৪ আসনের বাংলা বিধানসভা নির্বাচনে তারা ১০ আসনে প্রার্থী দেবে।












Click it and Unblock the Notifications