ডুমুরজলায় বিজেপির মেগা যোগদান মেলায় কেন্দ্রীয় নেতৃত্ব! কেকে থাকতে পারেন মিলল ইঙ্গিত
অমিত শাহের (amit shah) ৩০ ও ৩১ জানুয়ারি পশ্চিমবঙ্গের কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে তিনি না এলেও রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা হবেই। এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘ
অমিত শাহের (amit shah) ৩০ ও ৩১ জানুয়ারি পশ্চিমবঙ্গের কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে তিনি না এলেও রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা হবেই। এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। বিজেপির কর্মসূচিতে অন্য কেন্দ্রীয় নেতারা আসবেন বলে ইঙ্গিত করেছেন দিলীপ ঘোষ।

ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা হচ্ছেই
শুক্রবার দিল্লিতে বিস্ফোরণের পরেই অমিত শাহের বর্তমান রাজ্য সফর বাতিল করার কথা ঘোষণা করা হয়। কিছু সময়ের জন্য রবিবার ডুমুরজলায় বিজেপির মেগা যোগদান মেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হয়, অন্য কোনও কেন্দ্রীয় নেতা সেই যোগদান মেলায় উপস্থিত থাকবে।

দিলীপ ঘোষের আহ্বান
এদিন প্রার্তভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, রবিবার বিজেপির মেগা যোগদান মেলার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কে আসবেন, তা হয়ত শনিবার জানা যাবে। তিনি বলেন অমিত শাহ আসছেন না এটুকু জানানো হয়েছে। শনিবার অমিত শাহের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে রবিবার ডুমুরজলায় যে সভা এবং যোগদান মেলা রয়েছে, সেটা হবে। তাতে অন্য কোনও কেন্দ্রীয় নেতা আসবেন। এদিন তিনি বলেন, যাঁরা বিজেপিতে আসতে চাইছেন, তাঁরা বিজেপিতে তাড়াতাড়ি যোগদান করুন। তাতে বিজেপির শক্তিবৃদ্ধ হবে।

পরবর্তী সফরে অমিত শাহের সঙ্গে মতুয়াদের সাক্ষাত
দিল্লির বিস্ফোরণের কারণে অমিত শাহ সফরে আসতে পারছেন না। এই ঘোষণার পরে ঠাকুরনগরে অনেক বিজেপি সমর্থক হতাশ হয়েছেন। আবার অনেকে বলছেন দেশকে বাঁচানো আগে। এব্যাপারে দিলীপ ঘোষ এদিন সকালে বলেছেন, পরবর্তী বঙ্গ সফরে এসে অমিত শাহ মতুয়াদের সঙ্গে দেখা করবেন। এই সফর হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ।

ডুমুরজলায় থাকতে পারেন রাজনাথ, স্মৃতি ইরানি
বিজেপি সূত্রে খবর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে সামনে রেখে রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা হতে চলেছে। শনিবার সকালে ব্যক্তিগত কাজে রাজনাথ সিং-এর কলকাতায় আসার কথা থাকলেও তিনি আসেন। সেক্ষেত্রে তিনি দুপুরের মধ্যেই ফিরে যেতেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী না আসায় রাজনাথ সিং নিজের কর্মসূচির পরিবর্তন করেন। এদিন রাতটা তিনি কলকাতায় থাকবেন। রবিবার তিনি ডুমুরজলার যোগদান মেলায় তিনি থাকবেন বলে খবর। এছাড়াও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আসতে পারেন বলে জানা গিয়েছে।
অন্য একটি সূত্রের খবর, রাজনাথ সিংহ আসার ব্যাপারটি এখনও নিশ্চিত করেননি। সন্ধের পর তা জানা যাবে। কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্ব জানিয়েছে, স্মৃতি ইরানি আগামীকাল ড়ুমুরজলা আসা নিয়ে সবুজ সংকেত দিয়েছেন।












Click it and Unblock the Notifications