'মাতৃসম' মমতার দলের নামের সঙ্গে অন্তিম যোগসূত্রও ছিন্ন করলেন রাজীব! সোশ্যাল মিডিয়ায় কী ঘটল
ঝুঁকে গিয়ে ধরলেন অমিত শাহের হাত। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে এভাবেই দেখেছে গোটা দেশ। যে রাজীব বন্দ্যোপাধ্যায় ঠিক তার আগের দিনই জানিয়ে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে মাতৃসম। বিজেপিতে যোগদানের পর সেই রাজীবই নিলেন বড় পদক্ষেপ।

রাজীব, মমতা ও বিজেপি বনাম তৃণমূল
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি বনাম তৃণমূলের প্রবল সংঘাতের মাঝেই চড়ছে দলবদলের পারদ। যে রাজীব বন্দ্যোপাধ্যায় এককালে মমতার বিশ্বস্ত সৈনিক ছিলেন তিনিও এবার বিজেপিতে। তৃণমূল ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত রাজীবকে দেখা গিয়েছে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগেও মমতার ছবি সঙ্গে নিয়ে হাঁটতে। ছবি সঙ্গে নিয়ে সেদিন রাজীব বলেছিলেন, মমতা চিরকালই তাঁর মাতৃসম। আর চিরকালই এই ছবি তাঁর মাথার পিছনে থাকে, থাকবে। এদিকে, বিজেপিতে যোগ দিয়ে গোটা রাজ্যে পদ্মফোটানোর চ্যালেঞ্জ সঙ্গে নিয়ে নিয়েছেন রাজীব।

ভাইরাল রাজীবের পুরনো ভিডিও
এর আগে তৃণমূলে থাকতে রাজীবের একটি ভিডিএ সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হতে শুরু করেছে। যেখানে রাজীব বলছেন, তৃণমূল ছেড়ে যাওয়া লোকজনেই ভর্তি বিজেপি। ভিডিওতে রাজীবের ইঙ্গিত ছিল তৃণমূল ছেড়ে কেউ বিজেপিতে গেলে, তৃণমূল পোক্তই হবে। আর সেই ভিডিও রাজীবের দলবদলের পর থেকে ভাইরাল।

তৃণমূলের সঙ্গে শেষ বন্ধনও ছিন্ন!
মন্ত্রিত্ব, বিধায়ক পদ , দল ছাড়ার পরও সোশ্যাল মিডিয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে 'এআইটিসি ' সংযুক্ত ছিল. এবার টুইটার হ্যান্ডেল থেকে সেই শব্দটি মুছে দিলেন রাজীব।

রাজীবের নতুন টুইটার হ্যান্ডেলের নাম কী ?
রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের রান এবার নতুন করে টুইটার অ্যাকাউন্টে তোলা হল। সেখানে লেখা রয়েছে @RajibBanerjeeWB.ফলে তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে বিজেপির হয়ে গোটা বাংলায় পদ্ম ফোটানের জন্য রাজীব শুরু করলেন নতুন পথ চলা।












Click it and Unblock the Notifications