মমতা 'গোলকিপার' হলে রাজীব 'স্ট্রাইকার'! হুগলির সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ হাওড়ার বিজেপি নেতার

মমতা 'গোলকিপার' হলে রাজীব 'স্ট্রাইকার'! হুগলির সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ হাওড়ার বিজেপি নেতার

ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বলেছিলেন, 'আজ একুশ। এই একুশেই চ্যালেঞ্জ করছি, খেলা হবে। আমি গোলকিপার। চ্যালেঞ্জ গ্রহণ করুন।' ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যে গুগলির ডানলপের সভা থেকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন তাঁরই পুরনো আস্থাভাজন, তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া হাওড়ার হেভিওয়েট রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিনে রাজীব , তৃণমূল নেত্রীকে কোন সুরে জবাব দিয়েছেন দেখা যাক।

'গোলরক্ষক' মন্তব্য ও মমতা

'গোলরক্ষক' মন্তব্য ও মমতা

দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে গতকাল যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,' আমার দেহে প্রাণ থাকতে আমি কোনও ধমকানি , চমকানি কোম্পানিকে ভয় পাইনা। বাঘের সঙ্গে লড়াই করে এসেছি এখন ইঁদুরকে ভয় পাব? '

'কারা হারবে , কারা জিতবে আমি দেখতে চাই'

'কারা হারবে , কারা জিতবে আমি দেখতে চাই'

গতকালকের সভায় মমতা বলেছিলেন, 'আজ একুশ। এই একুশেই চ্যালেঞ্জ করছি, খেলা হবে। আমি গোলকিপার। চ্যালেঞ্জ গ্রহণ করুন। ' এরপরই তিনি সুর চড়িয়ে বলেন, 'কারা হারবে , কারা জিতবে আমি দেখতে চাই'। মমতার এই বক্তব্যে কার্যত গুনে গুলে গল দিয়েছেন বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়, রাজীব আজ যে মাঠ থেকে মমতাকে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন, সেখান থেকেই আগামীদিনে বক্তব্য রাখতে চলেছেন মমতা।

'এখন নিজেকে বাঁচাতে হবে

'এখন নিজেকে বাঁচাতে হবে

রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন হুগলিতে বলেন, ' বাংলার মেয়েকে মানুষ অনেক দেখেছেন। এবার বাংলা অন্য ছেলে মেয়েকে দেখতে চায়। ' উল্লেখ্য, এককালে মমতাকে মাতৃসম বলে আখ্যা দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন আক্রমণ শানিয়ে বলেন, ' শেষে এসে বলছে আমিই গোলরক্ষক। কারণ, এখন তিনি বুঝে গিয়েছেন , তাঁর মাঠে আর গোল করার লোক নেই। এখন নিজেকে বাঁচাতে হবে। '

'উনি গোলরক্ষক হলে , আমরাও বড় বড় স্ট্রাইকার'

'উনি গোলরক্ষক হলে , আমরাও বড় বড় স্ট্রাইকার'

এরপরই রাজীব বলেন, ' তাই তিনিই গোলরক্ষক। তেব মনে রেখে দেবেন, উনি যদি গোলরক্ষক হন, তাহলে আমরাও বড় বড় স্ট্রাইকার আছি মাঠে। কীভাবে গোল দিতে হয়, তা আমরা জানি। আগামী দিনে গোল করে দেখিয়ে দেব। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+