বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? পুরুলিয়ায় শুভেন্দুর নামে পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? পুরুলিয়ায় শুভেন্দুর নামে পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা

কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এই নিয়ে জল্পনা চরমে উঠেছে।এরই মধ্যে আবার শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে চেয়ে পোস্টার পড়েছে পুরুলিয়ায়। তাতে লেখা হয়েছে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। দাদার অনুগামীদের জঙ্গলমহলের সব আসনে প্রার্থী করতে হবে। এই নিয়ে পুরুলিয়ার আদ্রায় উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ঘটেছে এই ঘটনা।

 শুভেন্দুর নামে পোস্টার

শুভেন্দুর নামে পোস্টার

বিজেপির প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। তার আগেই শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদে চেয়ে পোস্টার পড়ল পুরুলিয়ার আদ্রায়। পোস্টারে লেখা হয়েছে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। আর জঙ্গলমহলের সব আসনে দাদার অনুগামীদের প্রার্থী করতে হবে। আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে প্রার্থী ঘোষণার আগেই পুরুলিয়ায় শুভেন্দুর নামে এই পোস্টারে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।

 তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসই গণ্ডগোল বাধাতে এই ঘটনা ঘটাচ্ছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর দাদার অনুগামী বলে কেউ নেই। সকলেই এখন বিজেপি সমর্থক। কাজেই তৃণমূল কংগ্রেসই গণ্ডগোল তৈরি করতে এই ধরনের পোস্টার দিচ্ছে। যদিও শাসক দলের অভিযোগ বিজেপির আদি ও নব্যের দ্বন্দ্ব প্রকট হয়েছে এই পোস্টারে।

কবে বিজেপির প্রার্থী তালিকা

কবে বিজেপির প্রার্থী তালিকা

কবে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। ১ মার্চ প্রায় দিনভর বৈঠক করেছেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেননরা। তাঁরা বৈঠক করে তালিকা তৈরি করে সেটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছে। দিল্লি থেকে অনুমোদিত হয়ে এলে তবেই প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। যদিও মনে করা হচ্ছে মোদীর সভার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

কোন আসনে শুভেন্দু

কোন আসনে শুভেন্দু

নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হবে কিনা তাই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এদিকে শুভেন্দুকে টার্গেট করেই এবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী নিজেই সেকথা ঘোষণা করেছেন। সেকথা মাথায় রেখে নন্দীগ্রাম থেকেই কী শুভেন্দুকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্তি নেবে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+