মাদককাণ্ডে রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ হানা, ঢুকতে বাধা সিআইএসএফের, উত্তেজনা চরমে

মাদককাণ্ডে রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ হানা, ঢুকতে বাধা সিআইএসএফের, উত্তেজনা চরমে

পামেলা গোস্বামীর মাদক মামলায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ হানা। কিন্তু রাকেশ সিংয়ের বাড়ির সামনে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।সিআইএসএফের কর্মীরা পুলিশকে ঢুকতে বাধা দিচ্ছে বলে অভিযোগ। রাকেশ সিং বাড়িতে না থাকলেও তাঁর ছেলে অভিযোগ করেছেন কাগজ না দেখালে কিছুতেই পুলিশকে তাঁরা বাড়িতে ঢুকতে দেবেন না।

রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ

রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ

মাদক কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ অভিযান। রাকেশ সিং বাড়িতে না থাকলেও তাঁকে বাড়িতে ঢুকতে দিেত বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সিআইএসএফ জওয়ানরা পুলিশকে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে ওয়াটগঞ্জে রাকেশ সিংয়ের বাড়িতে। রয়েছেন নারকোটিক ডিপার্টমেন্টের সদস্যরাও। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে রাকেশ সিংয়ের বাড়ির সামনে। সিআইএসএফ জওয়ানরা তাঁদের ঢুকতে না দিলে মামলা করবেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

বাধা দিচ্ছে পরিবার

বাধা দিচ্ছে পরিবার

রাকেশ সিংকে গতকাল রাতেই লালবাজারে হাজিরার নোটিস পাঠিয়েছিল পুলিশ। পামেলা কাণ্ডে রাকেশ সিংয়েক জেরার জন্য তলব করা হয় বিজেপি নেতাকে। কিন্তু তিনি যেতে রাজি হননি। দিল্লিতে গিয়েছেন বিজেপি নেতা। আগেই েথকেই সূচি নির্ধারিত ছিল বলে দাবি রাকেশ সিংয়ের ছেলের। পুলিশ বাড়িতে ঢুকতে চাইলে কাগজ দেখানোর দাবি জানিয়েছেন বিজেপি নেতার ছেলে। কেন তাঁরা বাড়িতে ঢুকতে চাইছেন তা লিখিতভাবে জানাতে হবে দাবি করেছেন রাকেশ সিংয়ের ছেলে।

রক্ষাকবচ মিলল না রাকেশে

রক্ষাকবচ মিলল না রাকেশে

পামেলা কাণ্ডে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাকেশ সিং। গ্রেফতারি এড়াতে আগেই আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু কলকাতা হাইকোর্ট রাকেশের সেই আবেদন খারিজ করে দেয়। বিচারপতি জানিয়েছেন, রাকেশের এই আবেদনের তেমন কোন গুরুত্ব নেই। তাঁকে রক্ষা কবচ দেওয়ার কোনও প্রয়োজন আদালত দেখছে না বলে জানিয়েছেন বিচারপতি।

রাকেশের বিরুদ্ধে অভিযোগ

রাকেশের বিরুদ্ধে অভিযোগ

নিউ আলিপুর থেকে মাদক পাচারের ঘটনায় গ্রেফতার হওয়া বিেজপি যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী। কোকেন সহ পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন পামেলা ও তার সঙ্গী প্রবীর কুমার েদ। আদালতে নিয়ে যাওয়ার সময় পামেলা প্রকাশ্যে অভিযোগ করেন এই ঘটনায় তাঁকে ফাঁসিয়েছে কৈলাশ ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিং। রাকেশের গ্রেফতারি দাবি করেছিলেন তিনি। যদিও রাকেশ পাল্টা দাবি করেন পামেলাকে দিয়ে একথা বলানো হচ্ছে। এর নেপথ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+