১০ দিনের মধ্যে ফের বঙ্গে প্রচারে মোদী, এবার টার্গেট পুরুলিয়া, আগামিকাল গ্র্যান্ড সভা প্রধানমন্ত্রীর

১০ দিনের মধ্যে ফের বঙ্গে প্রচারে মোদী, এবার টার্গেট পুরুলিয়া, আগামিকাল গ্র্যান্ড সভা প্রধানমন্ত্রীর

পুরো দমে শুরু হয়ে গিয়েছে প্রচার যুদ্ধ। জঙ্গলমহল জয়ে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। শাহের পর এবার পুরুলিয়ায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ দিনের মধ্যে ফের বঙ্গ সফরে তিনি। আজ করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপরেই আগামিকাল অর্থাৎ ১৮ মার্চ সকাল ১১টায় পুরুলিয়ায় সভা করবেন প্রধানমন্ত্রী। এর আগে অমিত শাহ প্রচার সেরে গিয়েছেন পুরুলিয়ায়।

ফের রাজ্যে মোদী

ফের রাজ্যে মোদী

প্রথম দফার ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল পুরুলিয়ায় সভা করবেন তিনি। সকাল ১১টাতেই সভা করার কথা তাঁর। মূলত জঙ্গল মহলকে টার্গেট করেই মোদীর পুরুলিয়া সফরে আসা বলে মনে করছে রাজনৈতিক মহল। ১০ দিনের মধ্যে ফের বঙ্গ সফরে আসছেন মোদী। একুশের ভোটে মোদী, শাহকে মুখ করেই এগোতে চাইছে বিজেপি। সেকারণেই দফায় দফায় মোদী-শাহের প্রচারে আসার হিড়িক।

টার্গেট জঙ্গলমহল

টার্গেট জঙ্গলমহল

প্রথম দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ। তার আগে জঙ্গলমহল দখলের লড়াইয়ে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। মোদী-শাহকে তাই দফায় দফায় রাজ্যে এনে প্রচারে সামিল করছে বঙ্গ বিজেপির নেতারা। গতকাল অমিত শাহ ঝাড়গ্রামে সভা করেছেন। বাঁকুড়ায় রোড শো করেছেন েজপি নাড্ডা। তারপরে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন পুরুলিয়ায় প্রচারে। ভিভিআইপি প্রচারে একের পর এক চমক দিয়ে চলেছে বঙ্গ বিজেপি।

প্রার্থী নিয়ে কোন্দল

প্রার্থী নিয়ে কোন্দল

এদিকে বিজেপির অন্দরেই প্রার্থী নিয়ে অসন্তোষ চরমে উঠেছে। দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশের পরেই অসন্তোষ চরমে উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের। তাঁরা দফায় দফায় হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। হাওড়ার উদয়নারায়ণ পুর, পাঁচলায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় প্রার্থী নিয়ে অসন্তোষ চরমে উঠেছে। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা।

দিল্লিতে জরুরি বৈঠক

দিল্লিতে জরুরি বৈঠক

গতকালই পরিস্থিতি সামাল িদতে বঙ্গ বিজেপির নেতাদের ডেকে পাঠানো হয়েছে। দিলীপ ঘোষ,মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। সেখানে বিজেপির কোর কমিটির বৈঠকে কীভাবে এই অসন্তোষ সামাল দেওয়া যায় তা নিয়ে পর্যালোচনা হবে। একই সঙ্গে তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর দিলীপ ঘোষ ও মুকুল রায়কেও প্রার্থী করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+