মমতার রাজ্যে হিন্দিভাষী ভোটব্যাঙ্ক কত বড় 'চ্যালেঞ্জ' হতে পারে , কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান ঘিরে জল্পনা
মমতার রাজ্যে হিন্দিভাষী ভোটব্যাঙ্ক কত বড় 'চ্যালেঞ্জ' হতে পারে নির্বাচনীযুদ্ধে, কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান ঘিরে জল্পনা
নীলবাড়ি দখলের লড়াইয়ে হিন্দিভাষী ভোটব্য়াঙ্ক বহুদিন ধরেই রাজ্যরাজনীতিতে পারদ চড়িয়েছে। বাংলার হিন্দিভাষী বলয়ের ভোট ২০২১ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আরও গুরুত্বপূর্ণ হয়েছে বিজেপির দাপুটে উত্থানের জেরে। সেই জায়গা থেকে কেন্দ্রের দেওয়া নয়া তথ্য ঘিরে বহু জল্পনা প্রকাশ্যে আসছে।

বাংলার হিন্দিভাষী জনসংখ্যা কত?
কেন্দ্রের দেওয়া এক রিপোর্টে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে হিন্দিভাষী জনসংখ্যা ৬৩,৫৬,০৫৯। অর্থাৎ বাংলার এতজন মানুষ হিন্দি বলতে পারেন। এদিকে, বাংলায় ইংরেজি বলা মানুষের সংখ্যা ১৪,৯৪৫জন বলে জানিয়েছে ওই রিপোর্ট। এই জায়গা থেকেই এবারের ভোটে হিন্দিভাষী ভোট ব্যাঙ্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বিজেপি ও হিন্দি ভোটব্যাঙ্ক
উল্লেখ্য, বিজেপিকে যেখানে বারবার 'বহিরাগত' থেকে 'হিন্দিবলয়ের দল' হিসাবে তকমা দেওয়া হচ্ছে, সেখানে বাংলার বুকে এই বিপুল সংখ্যক হিন্দুভাষীদের সংখ্যা নিঃসন্দেহে যে ভোট আঙিনায় তাৎপর্য রাখতে পারে,তা নিয়ে আলোচনা অব্যাহত। তবে এই হিন্দিভাষী ভোটের একটা বড় অংশ বিজেপির দখল থেকে ছিনিয়ে আনতে মরিয়া তৃণমূল থেকে বাম-কংগ্রেস-আব্বাস জোট। আর এই জায়গা থেকেই হিন্দিভাষী ভোটব্যাঙ্ক বাংলার ভোটে বড় চ্যালেঞ্জ।

তৃণমূলের ভরসা ও হিন্দিভাষী ভোটব্যাঙ্ক
বিজেপির ভিন রাজ্যের নেতাদের 'বহিরাগত' বলে তকমা দিয়ে কটাক্ষণবাণে বিদ্ধ করেছে মমতা শিবির। তবে ৬৩ লক্ষ হিন্দিভাষীর ভোটব্যাঙ্কের দিকে নজর রেখে মমতা-প্রশান্ত শিবির একাধিক মাস্টারস্ট্রোকও দিয়েছে। গোবলয়ের দল সমাজবাদী পার্টি থেকে শুরু করে আরজেডির সমর্থন বাংলার ভোটে নিজের দিকে করেছে। যে দুই পার্টি বাংলায় হিন্দিভাষী ভোটব্যাঙ্কের একটা বড় অংশকে প্রভাবিত করতে পারবে বলে মনে করা হচ্ছে।

ভাষা ও ভোট
প্রসঙ্গত, দক্ষিণী রাজ্যগুলিতে বহুবারই হিন্দি বিরোধিতার সুর শোনা গিয়েছে। সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের নোটিস কেন হিন্দি , ইংরেজি বাদে 'নন হিন্দি স্পিকিং' রাজ্যগুলির জন্য স্থানীয় ভাষায় আসেনা? এই প্রশ্ন সংসদে তুলেছিলেন ডিএমকের এক সাংসদ। তারপরই কেন্দ্রীয় সরকার জবাব হিসাবে তুলে ধরেছে কোন রাজ্যে হিন্দিভাষী আর ইংরেজিভাষী জনসংখ্যা কত। আর তাতেই দেখা গিয়েছে বাংলায় ৬৩ লাখ মানুষ হিন্দি ভাষী। যা নিঃসন্দেহে বাংলার ভোটে একটি বড় দিক।












Click it and Unblock the Notifications