তৃণমূলে সদ্য যোগদানকারী হুমায়ুন কবীর কি প্রার্থী হচ্ছেন! কোন এলাকা জল্পনার ফোকাসে

কয়েকদিন আগেই চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন হুমায়ুন কবীর। যখন চাকরি ছেড়েছিলেন তখন তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা উঠলেও মুখে কিছু বলেননি। এরপর তৃণমূলের হাত ধরে রাজনীতিতে প্রবেশ হুমায়ুন কবীরের। তার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে তাঁর প্রার্থীপদ নিয়ে জল্পনা।

 কোন কোন এলাকায় তৃণমূলের কর্মসূচিতে হুমায়ুন?

কোন কোন এলাকায় তৃণমূলের কর্মসূচিতে হুমায়ুন?

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও দাসপুর এলাকায় তৃণমূলের একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে কাজ করে চলেছেন । তিনি পশ্চিম মেদিনীপুরেরই ভূমিপুত্র। আর তার জেরেই জোর জল্পনা শুরু হয়েছে যে , এবার কি তাহলে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে কি তাহলে হুমায়ুন কবীর প্রার্থী হচ্ছেন? এই প্রশ্নের উত্তরে এক মন্তব্য উঠে এসেছে প্রাক্তন আইপিএসের তরফে।

প্রার্থী হচ্ছেন কি হুমায়ুন কবীর?

প্রার্থী হচ্ছেন কি হুমায়ুন কবীর?

চাকরির মেয়াদ কিছু মাস বাকি থাকার আগেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হুমায়ুন কবীর। তাঁকে ঘিরে জল্পনা তখন থেকেই শুরু হয়েছে। এদিকে, তিনি তৃণমূলের তরফে প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবীর বলেন, 'পার্টি সাংগঠনিক দিকটি দেখার জন্য আমায় দিদির দূত করে পাঠানো হয়েছে।দল আমার জন্য যা সিদ্ধান্ত নেবে , তা মেনে নেব।'

হুমায়ুনের যোগদান

হুমায়ুনের যোগদান

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালনার সভায় তৃণমূলে যোগ দেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। তাঁর স্ত্রী অনিন্দিতা দাস বহু আগেই তৃণমূলে যোগ দেন। তারপর কালনার সভায় চমক দিয়ে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তৃণমূলের পতাকা ধরতে দেখা যায় বাংলার প্রাক্তন আইপিএস অফিসারকে।

প্রথম থেকেই হুমায়ুনের টার্গেটে কারা?

প্রথম থেকেই হুমায়ুনের টার্গেটে কারা?

কালনার সভায় যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে সুর চড়া করতে দেখা গিয়েছে চনন্দননরের প্রাক্তন সিপিকে। বিভেদ সৃষ্টিকারী দল হিসাবে বিজেপিকে আখ্যা দিয়ে তিনি কালনার সভা থেকেই সুর চড়া করেন। এরপর পশ্চিম মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে তৃণমূলের স্লোগান ' লড়াই হবে,খেলাও হবে' র সুরে সুর মেলাতেও দেখা যায় এই সদ্য ঘাসফুল শিবিরে যোগ দেওয়া বিশিষ্ট ব্যাক্তিত্বকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+