এবার বাংলা জয় নিশ্চিত, মোদীর বার্তা, সংসদীয় কমিটির বৈঠকে একুশের ভোটের আঁচ

এবার বাংলা জয় নিশ্চিত, মোদীর বার্তা, সংসদীয় কমিটির বৈঠকে একুশের ভোটের আঁচ

৫ রাজ্যে ভোট হলেও বাংলাই যে পাখির চোখ বিজেপির তা আবারও স্পষ্ট হয়ে গেল। দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন এবারে বাংলা জয় নিশ্চিত বিজেপির। অর্থাৎ দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠকেও বাংলার ভোটের আঁচ পৌঁছে গিয়েছে। ব্রিগেেডর বিপুল সাফল্যের পর নতুন করে উদ্যোমে ফুটতে শুরু করেছেন বঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা। প্রথম দফার ভোটের আগেই ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।

বাংলা জয় নিশ্চিত

বাংলা জয় নিশ্চিত

দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠকেও একুশের ভোটের আঁচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাবি করেছেন এবার বাংলা জয় নিশ্চিত। এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ৫ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে বাংলার ভোটকেই পাখির চোখ করেছে বিজেপি। মোদীর এই বার্তা অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলায় এবার বিজেপি সাফল্য পাবেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী।

ফের রাজ্য সফরে মোদী

ফের রাজ্য সফরে মোদী

ব্রিগেডের সাফল্যের পর ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার ভোটের আগেই রাজ্যে আসবেন তিনি।এবার জঙ্গলমহলে সভা করার কথা রয়েছে তাঁর। ১৮ এবং ২০ তারিখ সভা করার কথা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর এবার রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী পুরুলিয়ায় সভা করবেন তিনি। শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সমর্থনে নন্দীগ্রামেও সভা করতে পারেন তিনি।

প্রচারে অমিত শাহ

প্রচারে অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে ফের রাজ্যে সফরে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। আগামী ১৫ মার্চ তাঁর রাজ্যে আসার কথা। ১৫ এবং ১৯ মার্চ রাজ্যে সভা করবেন অমিত শাহ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম রাজ্য সফরে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। ইতিমধ্যে মোদী-শাহের সভার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাংলার বিজেপি কর্মী সমর্থকরা। ব্রিগেডের সাফল্যের পর আরও বেশি করে উত্তেজনায় ফুটছেন বঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা।

ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রাম

ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রাম

একুশের ভোটে ফের গোটা বাংলার নজর রয়েছে নন্দীগ্রামের দিকে। এই নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ হিসেবে রয়েছেন শুভেন্দু অধিকারী। আজ হলদিয়ায় মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে আবার নন্দীগ্রামে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেছেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পরিযায়ী অতিথি বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+