ভোটের আগেই ব্রিগেডে মোদী! কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিঠি মুকুল-দিলীপদের

ভোটের আগেই ব্রিগেডে মোদী! কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিঠি মুকুল-দিলীপদের

কলকাতাঃ সবকিছু ঠিক থাকলে এপ্রিলে প্রথম সপ্তাহেই প্রথম দফার ভোট হতে পারে বঙ্গে। আর সেই ভোটের আগে ব্রিগেডে বিশাল সমাবেশ করতে পারে বঙ্গ বিজেপি। আর সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, মার্চের মাঝামাঝি সময়ে ব্রিগেডে হতে পারে এই সমাবেশ। এমনটাই ভাবনা চিন্তা বঙ্গ বিজেপি নেতৃত্বের। নেতৃত্ব চায়, ভোটের আগে পাঁচটি রথযাত্রার সমাপ্তি হোক ব্রিগেড সমাবেশে। সমাবেশ ময়দানেই রাখা থাকবে পাঁচটি রথ। আর রথযাত্রার পরিসমাপ্তিতেই মোদীকে যাতে কলকাতায় আনা যায় সেই চেষ্টাই এখন শুরু করেছেন মুকুল-দিলীপরা।

দিল্লিতে প্রস্তাব পাঠাল বঙ্গ বিজেপি নেতৃত্ব

দিল্লিতে প্রস্তাব পাঠাল বঙ্গ বিজেপি নেতৃত্ব

ভোটের আগে বাংলায় নেতা-কর্মীদের 'মোদী-টনিক' দিতে চায় বিজেপি নেতৃত্ব। কারণ এখনও পর্যন্ত দেশের জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীই। ভোটের আগে যদি কলকাতায় মোদীকে দিয়ে ভাষণ করানো যায় কর্মীদের চাঙ্গা করা যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়ে গিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সঙ্কেত পাওয়ার অপেক্ষায় বঙ্গ বিজেপি। অন্যদিকে প্রধানমন্ত্রীর দফতরেও এই বিষয়ে জানানো হয়েছে। ফলে এখন কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর দফতরের তরফে সবুজ সঙ্কেত পাওয়া মাত্র ব্রিগেডে মোদীর উপস্থিত থাকার কথা সরকারিভাবে ঘোষণা করবে বঙ্গ বিজেপি।

রবিবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

রবিবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

আগামী রবিবারই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও দলীয় অনুষ্ঠান নয়, সরকারি অনুষ্ঠানে যোগ দিতেই মোদীর বাংলা সফর বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি রবিবার হলদিয়ায় ১১০০ কোটির এলপিজি টার্মিনাল উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী। সেদিন হলদিয়ায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর। সরকারি প্রকল্পের উদ্বোধনে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে শিশির অধিকারী, দিবেন্দ্যু অধিকারীকেও। রাজনৈতিক না হলেও, মোদীর সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলা দখলে এই মাসেই বঙ্গে আসছেন একাধিক শীর্ষ নেতৃত্ব

বাংলা দখলে এই মাসেই বঙ্গে আসছেন একাধিক শীর্ষ নেতৃত্ব

রাজনৈতিকভাবে এই মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। জে পি নাড্ডা থেকে অমিত শাহ দফায় দফায় আসার কথা রয়েছে বাংলাতে। যেমন আগামী ৬ ফেব্রুয়ারি বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেদিনই নবদ্বীপে প্রথম রথযাত্রার উদ্বোধন হবে। জে পি নাড্ডার হাত ধরেই রাজ্যে প্রথম রথ ছুটতে শুরু করবে বঙ্গে। ফের তিনি আসবেন ৯ তারিখ। সেদিন ২টি যাত্রার সূচনা করবেন। এরপর ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহার থেকে তিনি একটি রথযাত্রার সূচনা করবেন। শেষ যাত্রাটি হবে কাকদ্বীপ থেকে। তবে তার তারিখ এখনও ঠিক হয়নি। এক একটি রথ বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরবে ২৫ থেকে ৩০ দিন ধরে। যদিও এই রথযাত্রা ঘিরে ইতিমধ্যে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। শুধু তাই নয়, নবান্নে রথযাত্রার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হলেও তা জেলা প্রশাসনের দিকে ঠেলে দিয়েছে নবান্ন।

মামলা এবং অনুমতি

মামলা এবং অনুমতি

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলায় বিজেপির রথযাত্রা। আর তাঁর আগে রাজ্যে রথযাত্রা ঘিরে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। যেখানে বিজেপির এই রথযাত্রা বাতিলের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, নবান্নে অনুমতি চাওয়া হলে পালটা চিঠি দিয়ে বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে আবেদন জানাতে হবে। তবে অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+