ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা, আসন্ন প্রার্থী তালিকায় কি থাকবে মিঠুনের নাম, কী ইঙ্গিত দিলেন কৈলাশ

মিঠুন কি প্রার্থী হচ্ছেন, ২৩৪ আসনের প্রার্থী তালিকায় কি থাকবে 'মহাগুরু'-র নাম, কৈলাশের মন্তব্য ঘিরে নতুন জল্প

মিঠুন চক্রবর্তী রাজি হল, দল চাইলে প্রার্থী হতেই পারেন। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে কৈলাশ বিজয়বর্গীয়ের মন্তব্য ঘিরে নতুন করে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। তাহলে কি সত্যেই মিঠুন বাংলার ভোটে তারকা প্রার্থীদের দৌড়ে সামিল হচ্ছেন। যদিও কৈলিশজি জানিয়েছেন, মিঠুন নাকি প্রার্থী হতে চাননি। কিন্তু বিজেপি কী ভাবছে সেটাই বড় কথা।

বিজেপিতে মিঠুন

বিজেপিতে মিঠুন

৭ মার্চ ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নকশাল থেকে তৃণমূল কংগ্রেস হয়ে গেরুয়া শিবিরে নাম লিখেছেন অভিনেতা। রাজনীতির অঙ্কের সব সমীকরণ একেবারে ওলট পালট করে দিয়েছেন তিনি। কৈলাশ বিজয়বর্গীয়ের হাত থেকে গেরুয়া পতাকা হাতে নিয়ে মিঠুন হুঙ্কার দিয়েছিলেন, 'আমি জলঢোরাও নই, বেলেবোরাও নই, আমি জাত গোক্ষরো, এক ছোবলে ছবি'। একুশের ভোট মুখী বাংলায় এবার এই স্লোগানটাই চলবে বলে হুঙ্কার দিয়েছিলেন মিঠুন।

মিঠুন কি প্রার্থী হচ্ছেন

মিঠুন কি প্রার্থী হচ্ছেন

ব্রিগেডে যেভাবে হুঙ্কার দিয়েছিলেন মিঠুন। এবং বলেছিলেন ১২ তারিখ থেকে আমার প্রচার শুরু হচ্ছে।তারপরেই মিঠুনের প্রার্থী হওয়ার জল্পনা পারদ চড়তে শুরু করে। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন,মিঠুন রাজি হলে এবং দল চাইলে তিনি প্রার্থী হতে পারেন। মিঠুনের প্রার্থী হওয়াতে কোনও সমস্যা নেই। তবে তিনি নিজে নাকি প্রার্থী হতে চান না। এক্ষেত্রে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হেবে।

মিঠুনকে কেন্দ্রীয় নিরাপত্তা

মিঠুনকে কেন্দ্রীয় নিরাপত্তা

বিজেপিতে যোগ দেওয়ার পরেই মিঠুনকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার মিঠুন চক্রবর্তীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিআইএসএফ জওয়ানদের মিঠুনের নিরাপত্তার জন্য বহাল করা হচ্ছে। অভিনেতাকে প্রার্থী ঘোষণা করার এটাই প্রথম ধাপ বলে মনে করছে রাজনৈিতক মহল। কারণ শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে।

২৩৪ আসনে তালিকা প্রকাশ

২৩৪ আসনে তালিকা প্রকাশ

প্রথম দুই দফার তালিকা প্রকাশ করে ফেলেছে বিজেপি। এথনও ২৩৪ আসনের তালিকা প্রকাশ করা বাকি।সূত্রের খবর ২৩৪ আসনের প্রার্থী তালিকা নািক চূড়ান্ত হয়ে গিয়েছে। রবিবারের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আজ দিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠকে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। অমিত শাহ-মোদী রাজ্যে আসার আহে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়ে যাবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+