'বাজেট তো ট্রেডমিলেই করলাম, কিছু ভাবার থাকলে ট্রেডমিলে ভাবি', সোজাসাপ্টা বক্তব্য মমতার

'বাজেট তো ট্রেডমিলেই করলাম, কিছু ভাবার থাকলে ট্রেডমিলে ভেবেনি', সোজাসাপ্টা বক্তব্য মমতার

রাজ্য রাজনীতি যখন তোলপাড় ভোট রণনীতি থেকে দলবদলের খবরে , চলছে নেতা মন্ত্রীদের তোপ পাল্টা তোপের লড়াই, তখনই এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক বিষয়ে মুখ খোলেন মমতা। সেখানে রাজনীতি র গুরগুম্ভীর বিষয়ে আলোচনার সঙ্গে সঙ্গেই ট্রেডমিল ধরে মমতার শরীরচর্চার প্রসঙ্গও ওঠে।

মমতা ও শরীর সচেতনতা

মমতা ও শরীর সচেতনতা

প্রসঙ্গত, ৬৬ বছর বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যেভাবে প্রতিটি পদযাত্রায় অংশ নেন, তাঁর গতি ছুঁতে গিয়ে হিমশিম খান বহু তরুণও! হাজারো ব্যস্ততার মধ্যে নিজেকে ফিট রাখাটা জরুরি বলে মমে করেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ কিলোমিটার হাঁটেন তৃণমূল সুপ্রিমো।

'কিছু ভাবার থাকলে ট্রেডমিলে ভাবি'

'কিছু ভাবার থাকলে ট্রেডমিলে ভাবি'

মমতা এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতেই সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন হাঁটা নিয়ে। হালকা মেজাজে কথোপকথনের মাধে ওঠে ট্রেডমিল প্রসঙ্গ। মমতা বলেন, 'ট্রেডমিলে এখন সেরকম সময় পাইনা। সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত আমি ট্রেড মিলে কাটাই। ট্রেড মিলে কাজও করি। ট্রেড মিলে আমি পেরারও পড়ি, ফোনও করি, মেসেজও পড়ি, কিছু ভাবার থাকলে ভেবেনি।'

'ট্রেডমিলে বাজেটও করেছি'

'ট্রেডমিলে বাজেটও করেছি'

ট্রেডমিল প্রসঙ্গে কথা উঠতেই মমতা আরও বলেন,' আমি তো বাজেট ট্রেডমিলেই করেছি'। বলেই একটু হেসে ফেলেন মমতা। প্রসঙ্গত, দিদির হাঁটার গতি নিয়ে সঞ্চালক প্রশ্ন করছিলেন। আর তখনই মমতা একথা বলেন।

মঞ্চে মমতার হাঁটার প্রসঙ্গ

মঞ্চে মমতার হাঁটার প্রসঙ্গ

অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, তাঁর মঞ্চে ভাষণ দিতে উঠে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটার প্রসঙ্গে। তখনই মমতা বলেন, এটা তিনি মঞ্চের বিভিন্নপ্রান্তে থাকা মানুষদের সম্বোধন করতেই এমন করেন। মঞ্চের মাঝে দাঁড়িয়ে থাকলে কেবলই এক পক্ষেকে সম্বোধন করা হয়। তাই সব জায়গায় হেঁটে তিনি সবাইকে সম্বোধন করে মঞ্চে বার্তা রাখেন। মমতা অকপটে জানিয়েছেন, 'এটা আমার অধিকারে আছে বলে মনে করি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+