মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেমন আছেন! হাসপাতাল থেকে ছাড়া পাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে শীঘ্রই
এসএসকেএমের সামনে তাঁর অসংখ্য গুণগ্রাহীর ভিড়। বহু সমর্থক এসেছেন দিদির আরোগ্য কামনা করে , মুখ্যমন্ত্রীর সুস্থতার খবর পেতে। অধীর অপেক্ষায় অনেকের মুখেই প্রশ্ন,'দিদি আজ কেমন আছেন?' এমন অবস্থায় জানা যাচ্ছে আগের থেকে সেরে উঠতে শুরু করেছেন মমতা।

মমতা আজ কেমন আছেন?
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে সুস্থ হয়ে উঠছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে খানিকটা বলে জানা গিয়েছে। এদিনের স্বাস্থ্য বুলেটিন বলছে, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন জননেত্রী।

কমেছে পায়ের ফোলা!
এদিন সকালে চিকিৎসকরা মমতার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন। তারপর তাঁরা জানান, মমতার পায়ের 'ফোলা' ভাব অনেকটাই কমেছে। ঘাড়, কাঁধ, কবজির ব্যাথারও খানিকটা নিরসন হয়েছে।

কবে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন মমতা?
জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তাঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, তার বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ। তবে মমতার শারীরিক অবস্থার সমস্ত রিপোর্ট আসার পরই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। শোনা যাচ্ছে এই গোটা সপ্তাহই সম্ভবত হাসপাতালে রেখে দেওয়া হবে মমতাকে।

৬ সদস্যের মেডিক্যাল বোর্ড ও মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখভালের জন্য এলএসকেএমএ ছয় সদস্যের বোর্ড গঠিত হয়েছে। সেই বোর্ডের তত্ত্বাবধানে মমতার শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সোডিয়াম লেভেল কম রয়েছে। এরপর মমতার কিছু রেডিওলজিক্যাল পরীক্ষআও করা হবে বলে খবর। তাঁর বাঁ পারে গোড়ালির হাড়ে চিড় ধরেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications