বসন্ত পঞ্চমী নিয়ে মমতার লেখা গান প্রকাশ্যে! মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ইউটিউব চ্যানেল থেকে

বসন্ত পঞ্চমী নিয়ে মমতার লেখা গান প্রকাশ্যে! মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ইউটিউব চ্যানেলে

সরস্বতী পুজোর আগে বাগদেবীর আরাধনায় যখন বাংলার ঘরে ঘরে সাজো সাজো রব, তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান প্রকাশ্যে আনল তাঁপ ইউটিউব চ্যানেল। ভোট রাজনীতি নিয়ে বাংলা জুড়ে যখন পারদ তুঙ্গে তখনই এই গান নিজের ফেসবুক পোস্টেও তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকে মমতার বার্তা

ফেসবুকে মমতার বার্তা

এদিন সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী নিয়ে সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে আপনাদের সকলের জন্য রইল আমার রচনা ও ভাবনায়, দেবজ্যোতি বোসের সুরে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির শিল্পীদের গাওয়া একটি গান। '

 বাংলা ও সম্প্রীতি নিয়ে মমতার বার্তা

বাংলা ও সম্প্রীতি নিয়ে মমতার বার্তা

এরই সঙ্গে মমতা লেখেন,' সকলকে জানাই বসন্ত পঞ্চমীর ও সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা। বাংলা মেতে উঠুক সম্প্রীতির সুরে।'
প্রসঙ্গত, একুশের বাংলার ভোটে যেখানে মমতা ক্রমাগত বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসাবে আক্রমণ করে মেরুকরণের রাজনীতি নিয়ে খোঁচা দিয়ে চলেছেন, সেই জায়গা থেকে এদিনের মমতার ফেসবুক পোস্ট তাৎপর্যবাহী।

গানের লাইন

মূলত, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানের লাইন, ''বসন্ত পঞ্চমীতে
যৌবন এসো নতুন স্রোতে
ভেঙে ফেলো বাধা বিঘ্ন
হতাশাকে কর ছিন্ন''। প্রসঙ্গত, গানটির রচনা ও ভাবনা খোদ মুখ্যমন্ত্রীর। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী বহু ছবি ও গান, কবিতা লিখে বাংলার সংস্কৃতি চর্চা নিয়ে বার্তা দিয়েছেন।

ভোটের দামামা ও মমতা

ভোটের দামামা ও মমতা

প্রসঙ্গত, তৃণমূল এই মুহূর্তে বিজেপিকে টেক্কা দিতে একাধিক জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত। মমতা সরকারের প্রকল্পগুলি যেমন এক্ষেত্রে ব্যাপকভাবে প্রকাশ্যে আনছে তৃণমূল সরকার, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন শিল্পচর্চাকেও প্রচার হাতিয়ার হিসাবে রাখছে পিকে ও মমতা ক্যাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+