প্রথম দফায় ভোটের আগে মমতা-মোদী টক্কর, দমানো যাবে না নেত্রীকে, ১৩ মার্চ পুরুলিয়ায় নির্বাচনী সভায় থাকছেন মমতা

প্রথম দফায় ভোটের আগে মমতা-মোদী টক্কর, দমানো যাবে না নেত্রীকে, ১৩ মার্চ পুরুলিয়ায় নির্বাচনী সভায় থাকছেন মমতা

১৩ মার্চ পুরুলিয়ায় নির্বাচনী জনসভায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে আঘাত লাগলেও ভোটের প্রচারের কোনও কর্মসূচি তিনি বদল করবেন না বলে জানিয়েছেন। হাসপাতালের বেডে শুয়েই ভিডিও বার্তায় মমতা জানিয়েছেন ২-৩ দিনের মধ্যেই তিনি ফিরবেন নিজের কাজে। পায়ে প্লাস্টার থাকলেও অসুবিধা হবে তবে কর্মসূচি বদল হবে না। প্রসঙ্গত উল্লেখ্য প্রথম দফায়র ভোটের আগে পুরুলিয়ায় সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।

পুরুলিয়ায় সভা করবেন মমতা

পুরুলিয়ায় সভা করবেন মমতা

২৩ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে রাজ্যে ভোট। প্রথম দফাতেই জঙ্গলমহলে ভোট। তারপরের দফাতেই ভোট নন্দীগ্রামে। রাজনৈতিক নেতাদের এখন নাওয়া খাওয়ার সময় নেই। দিন রাত এক করে প্রচার ময়দান চষে বেরাচ্ছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। তাই কোনও বাধাই তাঁকে দমিয়ে রাখতে পারবে না। সেকারণে ১৩ মার্চ পুরুলিয়ার প্রচার জনসভাতে থাকবেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির কোনও হেরফের হবে না। পােয় আঘাত থাকলে তিনি প্রচার কর্মসূচি বাতিল করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাই শনিবার থেকে ফের ময়দানে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে।

পুরুলিয়ায় সভা মোদীর

পুরুলিয়ায় সভা মোদীর

এদিকে আবার ১৮ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়ায় সভা করবেন তিনি। প্রথম দফার ভোটের আগে জঙ্গলমহলকে টার্গেট করেই মোদীর এই সভা সাজানো হয়েছে বলে মনে করছে রাজনৈিতক মহল।তার আগে আবার রাজ্যে আসছেন অমিত শাহ ১৫ মার্চ রাজ্যে আসছেন বিজেপির চাণক্য। রাজ্যে এসে সভা করবেন তিনি। মনে করা হচ্ছে নন্দীগ্রামে সভা করতে পারেন মোদী-শাহ। এই নিয়ে জোর জল্পনা চলছে। যদি এখন নিশ্চিত করে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

হাসপাতালে মমতা

হাসপাতালে মমতা

নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিয়ে বারুলিয়ায় মিছিল করার সময় দুর্ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাম পায়ে আঘাত লেগেছে। গোড়ালির কাছে ফুলে গিয়েছে। ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে পা। তাঁর কোমরে ও বুকে আঘাত লেগেছে। মমতা নিজে জানিয়েছেন দুর্ঘটনার কথা। তিনি বলেছেন গতকাল জোরে ধাক্কা দেওয়া হয় তাঁকে। পুরো গাড়িটাই তাঁর পায়ের উপর চেপে গিয়েছিল।

মমতার ভিডিও বার্তা

মমতার ভিডিও বার্তা

মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় উত্তাল গোটা রাজ্যে। জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। নন্দীগ্রাম থেকে কলকাতা সর্বত্র বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে মমতা নিজে ভিডিও বার্তায় সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন। হাসপাতালের বেড থেকে ফের প্রচারের ময়দানে ফিরবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।শনিবার থেকেই তিনি প্রচার শুরু করছেন বলে জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+