কর্মসংস্থান থেকে দুয়ারে রেশন, বঙ্গবাসীর মন জয়ে ঢালাও প্রকল্পের প্রতিশ্রুতি নিয়ে আজই ইস্তেহার প্রকাশ তৃণমূলের

কর্মসংস্থান থেকে দুয়ারে রেশন, বঙ্গবাসীর মন জয়ে ঢালাও প্রকল্পের প্রতিশ্রুতি নিয়ে আজই ইস্তেহার প্রকাশ তৃণমূলের

অপেক্ষার অবসান। অনেক বাধা কাটিয়ে অবশেষে আজই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ তারিখ প্রকাশ করার কথা ছিল তৃণমূলের নির্বাচনী ইস্তেহার। মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর সেটা পিছিয়ে যায়। তারপর ১৪ মার্চ প্রকাশের কথা থাকলেও তৃণমূল কংগ্রেস তা পিছিয়ে দেয়। অবশেষে বুধবার ১৭ মার্চ প্রকাশিত হতে চলেছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার। প্রচার শেষ করে কলকাতায় এসে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা।

আজই নির্বাচনী ইস্তেহার

আজই নির্বাচনী ইস্তেহার

আজই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সেরে কলকাতায় ফিরেই বিকেলে তিনি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন তিনি। এর আগে ১১ মার্চ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যা ১০ মার্চ আহত হন। তারপরেই পিছিয়ে দেওয়া হয়ে ইস্তেহার প্রকাশের দিন। তারপরে ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসের দিন ইস্তেহার প্রকাশ করার কথা থাকলেও সেিদন হয়নি।

 নির্বাচনী ইস্তেহারে চমক

নির্বাচনী ইস্তেহারে চমক

একুশের ভোটে বঙ্গবাসীর মন জয়ে একের পর এক চমক থাকছে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে। তার ইঙ্গিত গতকালই বাঁকুড়ার রাইপুরের সভায় তার ইঙ্গিত দিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। দুয়ারে সরকারের আদলেই তৃণমূল ক্ষমতায় এলে দুয়ারে রেশন প্রকল্প করবে বলে জানিয়েছেন তিনি। এবার মানুেষর ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়া হবে। এছাড়াও রয়েছে কর্মসংস্থান জন একাধিক জনকল্যাণ মূলক প্রকল্পের প্রতিশ্রুিত। যদিও সেই চমক বিস্তারিত জানা যাবে ইস্তেহার প্রকাশের পরেই।

মমতার বিরুদ্ধে নালিশ

মমতার বিরুদ্ধে নালিশ

বাঁকুড়ার রাইপুরের সভায় দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কথা বলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশন। মমতা কোনও সরকারি প্রকল্পের কথা বলেছেন কিনা তা খতিয়েদেখতে তাঁর জনসভার ভিডিও গ্রাফি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ভাঙা পায়েই ধরনা দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 ইস্তেহারে ১০ অঙ্গিকার

ইস্তেহারে ১০ অঙ্গিকার

সূত্রের খবর তৃণমূলের ইস্তেহারে থাকছে ১০ অঙ্গিকার। খাদ্য, বাসস্থান আর কর্মসংস্থানকেই গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে সেই ১০ অঙ্গিকার। দুয়ারে রেশন, মা ক্যান্টিনের সুবিধা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া। শিক্ষায় মডেল স্কুল, কলেজ নির্মাণ। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি। যুবাদের কর্মসংস্থান সুনিশ্চিত করা। কর্মসংস্থানে বিশেষ ঘোষণা থাকবে তৃণমূলের ইস্তেহারে এমনই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+