বিজেপির 'ভোট ব্যাঙ্কে' থাবা বসাতে মমতার মাস্টারস্ট্রোক, রবিবাসরীয় কলকাতায় কষা হবে অঙ্ক

নির্বাচন কমিশন বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই তৎপরতা শুরু রাজনৈতিক মহলে৷ জনতার দরবারে বাকিদের পিছনে ফেলতে চলছে ছক কষা৷ শুক্রবার একদিকে যখন ভোটের দিনক্ষণ জানাচ্ছে নির্বাচন কমিশন, অন্য়দিকে তখন অসমের গুয়াহাটিতে উড়ে গেলেন লালুপুত্র তেজস্বী যাদব৷

অসম বাংলায় বড় কাজ রয়েছে তেজস্বীর

অসম বাংলায় বড় কাজ রয়েছে তেজস্বীর

শনিবার ও রবিবার, পরপর দু'দিন 'বড় কাজ' রয়েছে তেজস্বীর৷ শনিবার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর নেতা বদরুদ্দিন আজমল এবং রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর৷ মমতা-তেজস্বীর সাক্ষাৎ হবে কলকাতাতেই৷

তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা

তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা

ভোটমুখী দুই পড়শি অসম ও পশ্চিমবঙ্গে তেজস্বীর এই হঠাৎ সফর তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের৷ প্রসঙ্গত, চলতি বছরেই ভোট হবে কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে৷ এখনও পর্যন্ত যেটুকু ঠিক হয়েছে, সেই অনুযায়ী বাংলার মাটিতে একা খেলারই পক্ষপাতী তেজস্বীর দল আরজেডি৷ যদিও মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ কোনও বড় পরিকল্পনারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ আরজেডি সূত্রে খবর, বিজেপি প্রার্থীদের ধরাশায়ী করতেই তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা৷

আসন সমঝোতায় যেতে চলেছেন তেজস্বী?

আসন সমঝোতায় যেতে চলেছেন তেজস্বী?

তবে কি বাংলার মাটিতে সরাসরি মমতার সঙ্গেই আসন সমঝোতায় যেতে চলেছেন তেজস্বী? সোজাভাবে এর কোনও উত্তর দেননি আরজেডি-র তরুণ নেতা৷ এড়িয়ে গিয়েছেন একই ইশুতে অসমের প্রসঙ্গও৷ তিনি বলেন, 'সঠিক সময় এলেই আমি আসন বিভাজন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারব৷ তবে পশ্চিমবঙ্গ যেহেতু বিহারের প্রতিবেশী, তাই বাংলা-বিহার সীমানা সংলগ্ন এলাকাগুলি অবশ্যই প্রধান বিবেচ্য়৷'

কটি আসনে লড়তে পারে আরজেডি?

কটি আসনে লড়তে পারে আরজেডি?

আরজেডি সূত্রে খবর, এবছর পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে লড়বে তারা৷ পাশাপাশি, অসমে আরজেডি লড়বে ১০টি আসনে৷ এমনকি, কোন কোন আসনে তারা প্রার্থী দেবে, তাও একপ্রকার নিশ্চিত বলেই জানা গিয়েছে৷ এবিষয়ে পাকা কথা সারতে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল দুই নেতাকে৷ এঁরা হলেন আরজেডি-র প্রধান সাধারণ সম্পাদক আবদুল বারি সিদ্দিকি এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক শ্য়াম রজক৷ উল্লেখ্য়, কয়েক সপ্তাহ আগেই কলকাতায় এসে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করে গিয়েছিলেন এই দু'জন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+