জনতার রায় মেনে নিতে পারেনি বিজেপি! আর তাই কেন্দ্রীয় টিম আসছে চিঠি পাঠাচ্ছে: বিস্ফোরক মমতা

ভোট পরবর্তী হিংসা অব্যাহত বাংলায়। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। আজ বৃহস্পতিবার মেদিনীপুর গিয়ে আক্রান্ত হতে হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। এই প্রসঙ্গে মমতার দাবি, ভোট শেষ হয়ে গিয়েছে এরপরেও তাঁরা এসে বাংলায় প্রপচ

ভোট পরবর্তী হিংসা অব্যাহত বাংলায়। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। আজ বৃহস্পতিবার মেদিনীপুর গিয়ে আক্রান্ত হতে হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে।

জনতার রায় মেনে নিতে পারেনি বিজেপি!

এই প্রসঙ্গে মমতার দাবি, ভোট শেষ হয়ে গিয়েছে এরপরেও তাঁরা এসে বাংলায় প্ররোচনা দিচ্ছে। অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বলে দাবি তাঁর

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন, করোনায় মিটিং-মিছিল বন্ধ, তাও কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উস্কানি দিচ্ছেন। তাঁদের বলব, উস্কানি দেবেন না। ২৪ ঘণ্টাও হয়নি সরকারের, তার মধ্যেই চিঠি দেওয়া হচ্ছে, সেন্ট্রাল টিম চলে আসছে।

কেন্দ্রীয় মন্ত্রী চলে আসছে। মানুষের রায়কে মেনে নিন। মানুষ রায় দিয়েছে সেটা মেনে নেওয়াই ভাল। একটু সংযত হোন। কমিশনের অধীনে সরকার থাকাকালীন ১৬ জনের মৃত্যু হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে উদয়ন গুহের বিষয়টিও উঠে আসে।

মমতা বলেন, উদয়ন গুহের হাত ভেঙে দিয়েছে। কোচবিহারে বেশি অশান্তি করছে বিজেপি। ওখানে গুন্ডামিতে বেশি উস্কানি দিচ্ছে বিজেপি। সেখানে খুব অত্যাচার করছে কারণ ওখানে বেশি সিট জিতেছে বলে। আমি সবাইকে বলছি, কেউ অশান্তি করবেন না। নাহলে কিন্তু পুলিশ কড়া ব্যবস্থা নেবে। এমনটাই হুঁশিয়ারি দেন মমতা।

কার্যত হুঁশিয়ারি দিয়েই তিনি বলেন, কাউকে কোনওরকম অশান্তি করতে দেওয়া হবে না। কেন্দ্রীয় মন্ত্রীদের বলছি, কেন প্ররোচনা দিচ্ছেন? পাশাপাশি কেন্দ্রীয় টিমের বাংলায় আসা নিয়েও এদিন সুর চড়ান মমতা। বলেন, দিল্লির হিংসার তো যায়নি, হাথরাসের সময় তো যায়নি, এত লোক অক্সিজেন পাচ্ছেন না, কই তখন তো আসেনি, ভ্যাকসিনের জন্য টিম আসেনি তো!

কেন্দ্রীয় দল আসতেই পারে বাংলার বাইরে থেকে এলে আরটি-পিসিআর টেস্ট করতেই হবে। এমনকি মন্ত্রীরাও আসলে টেস্ট করাতে হবে বলে সাফ জানান মমতা। নিয়ম কখনই আলাদা হতে পারে না বলে মত তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+