গদ্দাররা এবার সব বিজেপি প্রার্থী, এক ইঞ্চি জমি ছাড়ব না, এগরার সভা থেকে শুভেন্দু, মুকুলকে চ্যালেঞ্জ মমতার

গদ্দাররা এবার সব বিজেপি প্রার্থী, এক ইঞ্চি জমি ছাড়ব না, এগরার সভা থেকে শুভেন্দু, মুকুলকে চ্যালেঞ্জ মমতার

গদ্দাররা সব বিজেপি প্রার্থী হয়েছে। বিনা যুদ্ধে কাউকে এক ইঞ্জি জমি ছাড়ব না। এগরার সভা থেকে নাম না করে শুভেন্দুকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বিজেপি প্রার্থী হয়েছেন মুকুল রায়ও। প্রায় ২ দশক পরে ভোটের প্রার্থী হয়েছেন মুকুল রায়। এগরার সভা থেকে নাম না করেই তৃণমূল ত্যাগী বিজেপি প্রার্থীদের নিশানা করেছেন মমতা

শুভেন্দু-মুকুলকে নিশানা মমতার

শুভেন্দু-মুকুলকে নিশানা মমতার

পূর্ব মেদিনীপুরের এগরায় সভা করতে গিয়ে ফের নাম না করে শুভেন্দুকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেছেন গদ্দাররা সব বেইমানী করেছে। অনেক সহ্য করেছি। অন্ধের মতো ভালবাসা দিয়েছি। সেই গদ্দারা এখন বিজেপির প্রার্থী হয়েছে। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে এবার প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্রেই তাঁর প্রতিদ্বন্দ্বি দলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারী। গতকাল আবার বিজেপির প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন মুকুল রায়ও।

বিজেপিকে নিশানা মমতার

বিজেপিকে নিশানা মমতার

বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাইরে থেকে লোক এনে বুথ দখলের চেষ্টা করছে বিজেপি। কাউকে ভয় না পেয়ে বুথে গিয়ে ভোট দিন। এগরার ভোটারদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বিজেপিকে নিশানা করে বলেছেন প্রার্থী তালিকায় বিজেপির পুরনো লোকেরাই জায়গা পায়নি। তাঁরা সব ঘরে বসে কাঁদছে। সিপিএমের হার্মাদ ও তৃণমূলের কিছু লোক বিজেপিতে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বিজেপি শেষ পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার পরে ফের জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে।

মমতার প্রতিশ্রুতি

মমতার প্রতিশ্রুতি

এগরার সভা থেকে ফের একাধিক ভোট প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেই বাড়ির মহিলারা নগদ ৫০০ টাকা করে পাবেন। স্টুডেন্ট কার্ডে ৪ শতাংশ হারে ১০ লক্ষ টাকা পায়া যাবে। কৃষকরা বছরে ১০,০০০টাকা করে পাবেন। শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। শিল্প আসবে বাড়বে কর্মসংস্থান। মা বোনেদের নিরাপত্তার জন্যই বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। বিজেপিকে গোল দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

এনপিআর নিয়ে সওয়াল

এনপিআর নিয়ে সওয়াল

বিজেপির বিরুদ্ধে এনপিআর নিয়ে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বাংলাই একমাত্র রাজ্য যেখানে তিনি এনপিআর হতে দেননি। কাজেই বিজেপিকে হারাতে হলে তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা। কোনও ভাবেই বিজেপিকে ভোট দেবেন না। সিপিএম কংগ্রেস বিজেপির বন্ধু। কাজেই তাঁদেরও ভোট দেবেন না বলে এগরাবাসীকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+