প্রচারের নামে মিথ্যাচার! মমতাকে ধরানো হোক নোটিশ, নির্বাচন কমিশনে আর্জি বিজেপির

নির্বাচনী জনসভার মঞ্চ থেকে তথ্য পেশের নামে মিথ্যা ভাষণ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ কেন এবং কীসের ভিত্তিতে তিনি এসব কথা বলছেন, তা জানতে চেয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে নোটিস ধরাক নির্বাচন কমিশন৷ মূলত এই দাবিকে সামনে রেখেই শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে কমিশনের সদর দফতরে যান বিজেপির প্রতিনিধিরা৷ তাঁদের দাবি, কমিশন সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে৷

নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধিরা

নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধিরা

এদিন নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা৷ ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, প্রবীণ বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব-সহ অন্যরা৷ তাঁরা জানান, কমিশনের কাছে মূলত তিনটি বিষয় তুলে ধরেছেন তাঁরা৷ যার প্রথমটাই হল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ৷

'মিথ্যা ভাষণের কর্মসূচি'

'মিথ্যা ভাষণের কর্মসূচি'

বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের প্রচার কর্মসূচিকে কার্যত মিথ্যা ভাষণের কর্মসূচিতে পর্যবসিত করেছেন মমতা৷ এই প্রসঙ্গে তুলে ধরা হয়েছে দু'টি বিষয়৷ বিজেপি প্রতিনিধিদের অভিযোগ, নির্বাচনী জনসভার মঞ্চ থেকেই প্রবীণ বিজেপি নেতাদের সম্পর্কে একের পর এক ভুল তথ্য পেশ করছেন মমতা৷ বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, তা একজন মুখ্যমন্ত্রীকে কখনই মানায় না৷ সম্প্রতি একাধিক জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, অমিত শাহের অঙ্গুলি হেলনেই কাজ করছে নির্বাচন কমিশন ৷ মমতার এই অভিযোগ নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার পক্ষেও যথেষ্ট অবমাননাকর বলেই মত বিজেপির৷

নন্দীগ্রামের ঘটনা নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি

নন্দীগ্রামের ঘটনা নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি

এছাড়া, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার পর একাধিক জনসভায় বার্তা দিয়েছেন, তাঁর উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছিল৷ ঘটনার পিছনে পরোক্ষে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করতে চেয়েছেন তিনি৷ অথচ, সংশ্লিষ্ট সবকটি তদন্তেই বলা হয়েছে এটি আসলে দুর্ঘটনাই ছিল৷ বিজেপির অভিযোগ, ভোট মরশুমে মানুষের সমবেদনা পেতেই মিথ্যা প্রচার করছেন মমতা৷

ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন

ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন

মমতা কেন এবং কীসের ভিত্তিতে এইসব কথা বলছেন, তা স্পষ্ট হওয়া দরকার বলেই মনে করে গেরুয়া শিবির৷ তাদের আবেদন, নির্বাচন কমিশন এ নিয়ে নোটিস পাঠাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে৷ বিজেপি প্রতিনিধিদের দাবি, তাঁদের এই আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন৷

বাংলার হিংসাত্মক পরিবেশ নিয়ে অভিযোগ

বাংলার হিংসাত্মক পরিবেশ নিয়ে অভিযোগ

এছাড়া, কমিশনের কাছে বাংলার হিংসাত্মক পরিবেশ নিয়েও সরব হয়েছে বিজেপি৷ তাদের যুক্তি, গত পঞ্চায়েত নির্বাচনে অনেক খুনোখুনি, হানাহানির সাক্ষী থেকেছে বঙ্গবাসী ৷ সম্প্রতি নন্দীগ্রামে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা৷ পুরুলিয়ায় ভাঙচুর করা হয়েছে বিজেপির রথ৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতেও হামলা চালানো হয়েছে ৷ নির্বাচন কমিশন যাতে এই হানাহানি রুখতে পদক্ষেপ করে, সেই আবেদন জানিয়েছেন বিজেপির প্রতিনিধিরা৷

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দাবি

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দাবি

এদিন বিজেপির তৃতীয় দাবি ছিল কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে৷ তাদের প্রস্তাব, কেন্দ্রীয় বাহিনীকে বুথের ভিতরেও মোতায়েন করা হোক৷ যাতে জওয়ানরা ছাপ্পা ভোট রুখতে পারেন এবং প্রত্য়েক ভোটারের পরিচয়পত্র পরীক্ষা করে দেখতে পারেন৷ কমিশন তাঁদের সবকটি দাবিই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিজেপির প্রতিনিধিরা৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+