অভিষেককে মারার চেষ্টা হয়েছিল, চোখের মনি উপড়ে এসেছিল, ভাইপোর হয়ে ব্যাট ধরলেন মমতা
অভিষেককে মারার চেষ্টা হয়েছিল, চোখের মনি উপড়ে এসেছিল, ভাইপোর হয়ে ব্যাট ধরলেন মমতা
একুশের ভোটের প্রাচারে দামামা বাজতেই লাগাতার বিজেপির আক্রমণের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিেষক বন্দ্যোপাধ্যায়। তোলাবাজ ভাইপো, বুয়-ভাতিজার সরকার, পিসি-ভাইপোর সরকার, পিসি-ভাইপোর দল- এরকম একাধিক অলঙ্করণে মমতা ও অভিষেককে একসঙ্গে নিশানা করেছেন বিজেপি নেতারা। পৈলানের কর্মিসভা থেকে এবার অভিষেক হয়ে ব্যাট ধরলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের পাশে মমতা
লাগাতার বিজেপির আক্রমণের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে আসা বিজেপি নেতারা থেকে শুরু করে দলবদলী নেতারাও অভিষেককে লাগাতার নিশানা করে চলেছেন। বৃহস্পতিবার পৈলানের সভা থেকে অভিষেকের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিষেককে টার্গেট করা হচ্ছে। তাঁর জন্য অভিষেককে বারবার আক্রমণের মুখে পড়তে হচ্ছে বলে কর্মিসভায় আক্ষেপ করেছেন মমতা।

অভিষেককে মারার চক্রান্ত
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারার চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মমতা। সিঙ্গুরের কাছে অভিষেকের দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন অভিষেককে নিয়ে যাঁরা কথা বলছেন তাঁরা ভুলে গিয়েছেন অভিষেকের দুর্ঘটনার কথা। কীভাবে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। অভিষেক এখনও একটি চোখে দেখতে পায় না। দুর্ঘটনায় চোখের মনি উপরে এসেছিল।

আগ্রহ দেখেই রাজনীতিতে আসা
অভিষেকের ছোটবেলা থেকেই রাজনীতিতে আসার আগ্রহ ছিল। দেড় দু বছর বয়স থেকে পতাকা নিয়ে বাড়িতে মিছিল করত। ছোট বেলা থেকেই অভিষেকে রাজনীতিতে আগ্রহ দেখেই তাঁকে দলে নিয়ে আসা। প্রথমে কোনও বড় পদে বসানো হয়নি অভিষেককে। ডেপুটি মুখ্যমন্ত্রী করা হয়নি। রাজ্যসভার সাংসদ হয়েও আসেননি জনতার রায়ে নির্বাচিত হয়ে এসেছেন তিনি। তারপরেও অভিষেককে লাগাতার নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহের ছেলেকে চ্যালেঞ্জ
অমিত শাহের ছেলেকে রাজনীতিতে নামানোর চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছেন মমতা। তিনি কটাক্ষ করে বলেছেন বিজেপি নেতাদের ছেলেমেয়েরা বিেদশি গিয়ে রয়েছে। কিন্তু তাঁর পরিবারের কোনও ছেলে-মেয়ে বিদেশে যায়নি। তাঁরা রাজ্যে থেকেই কাজ করছে। রাজ্যেই রয়েছে। কারণ তাঁদের মাটির সঙ্গে যোগাযোগ রয়েছে। অমিত শাহ নিজের ছেলেকে রাজনীতির ময়দানে নিয়ে এসে দেখাক। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা।












Click it and Unblock the Notifications