'ভাঙা পায়েই খেলা হবে', আঘাত লাগা পা নিয়েই ফের নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
'ভাঙা পায়েই খেলা হবে', আঘাত লাগা পা নিয়েই ফের নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
তাঁকে দমানো যে সহজ হবে না ফের প্রমাণ করে দিলেন লড়াকু জননেত্রী। আঘাত লাগা পা নিয়েই ফের নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রামে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আঘাত লাগার পর এই প্রথম তিনি নন্দীগ্রামে যাবেন। ভাঙা পা নিয়ে যে তাঁকে দমিয়ে রাখা যাবে না সেটা বিজেপিকে বুঝিয়ে দিতেই মমতার তড়িঘড়ি নন্দীগ্রাম সফর বলে মনে করা হচ্ছে। নন্দীগ্রামেই বিরুলিয়া বাজারে জনসংযোগ চলাকালীনই আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের নন্দীগ্রামে মমতা
ভাঙা পা নিয়েই ফের নন্দীগ্রামে যাবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ মার্চ এই নন্দীগ্রামেই বিরুলিয়া বাজারে আহত হয়েছিলেন তিনি। তাঁর আহত হওয়ার ঘটনা নিয়েতোলপাড় হয়েছে রাজ্যে রাজনীতি। সেই নন্দীগ্রামেই ফের যাচ্ছেন মমতা। কোনও কিছু করেই যে তাঁকে দমিয়ে রাখা যাবে না এই বার্তা দিতেই ভাঙা পা নিয়েই মমতার নন্দীগ্রাম সফরের পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। নন্দীগ্রামে তিনি ১৯ এবং ২০ তারিখ থাকবেন বলে সূত্রের খবর। একাধিক সভা করার কথা রয়েছে তাঁর। যাবেন মন্দির মসজিদেও।

নন্দীগ্রামে পায়ে চোট মমতার
নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর বিরুলিয়া বাজারে জনসংযোগের সময় পায়ে আঘাত লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের।তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিযোগ করেছিলেন ভিড়ের মধ্যে চার-পাঁচজন ভিড়ে মধ্যে চেপে আসে।তারপরেই তিনি পড়ে যান। গাড়ি পুরো পায়ের উপর চেপে এসেছিল। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালে ২ দিন ভর্তি ছিলেন মমতা। তাঁর বাম পায়ের হাড়ে চির ধরেছে। প্লাস্টার করা হয়েছে।

প্রচারে মমতা
এক সপ্তাহের মধ্যেই ফের প্রচারে বেরিয়ে পড়েছেন মমতা। তাঁকে দমানো যােব না ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে হুইল চেয়ারে ব়্যালি করে এমনই বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সোমবার থেকেই ফের প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। পুরুলিয়া ও ঝালদায় পর পর দুটো সভা করেছেন তিনি। সভা থেকেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেছেন, অনেকেই ভেবেছিলেন তিনি আর বাইরে বেরোতে পারবেন না। তাঁদের সব চক্রান্ত ধুলোয় মিশিয়ে দিয়েছেন তিনি। হুইল চেয়ারে প্রচার করে মমতা বুধিয়ে দিয়েছেন তাঁকে দমিয়ে রাখতে পারবে না বিজেপি। ভাঙা পায়েই খেলা হবে স্লোগান তুলেছেন মমতা।

মমতার প্রার্থীপদ বাতিলের দাবি
এদিকে সোমবারই শুভেন্দু অধিকারী নিমতৌড়ির সভা থেকে জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছেন। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পত্রে নিজের নামে মমলার কথা উল্লেখ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ৬টি মামসলা রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। তার কোনও মামলারই উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায় করেননি।












Click it and Unblock the Notifications