নন্দীগ্রাম দিবসে আজ হুইল চেয়ারে মঞ্চে থাকতে পারেন মমতা, রোড শোতে অমিত শাহর প্রাচার-ঝড়ের অপেক্ষা
নন্দীগ্রামের বুকে লেগেছিল আঘাত। আর 'নন্দীগ্রাম দিবসে' প্রচারের পারদ তুঙ্গে রাখতে আজ ঝড় তুলতে চলেছেন মমতা। একচুল জমি ছাড়তে নারাজ অমিত শাহরাও। বিজেপির চাণক্য থেকে তৃণমূল সুপ্রিমোর সফরসূচি একনজরে দেখা যাক।

হুইল চেয়ার থেকে মমতা চড়াবেন পারদ
আজ গান্ধীমূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল। বিকেল ৩ টে থেকে সেই মিছিল শুরু হবে। শেষ হবে হাজরায়। এদিকে, হুইল চেয়ারে আকাশপথে এদিন মমতা যাচ্ছেন দুর্গাপুরে। তবে তার আগে মমতা সম্ভবত একবার হাজরার মঞ্চ মমতা নিজে ঘুরে দেখতে পারেন হুইলচেয়ার নিয়েই। ফলে প্রথমবার সম্ভবত মঞ্চ থেকে হুইলচেয়ারে তৃণমূল সুপ্রিমোকে বক্তব্য রাখতে দেখতে পারে বাংলা।

মমতার কর্মসূচি
হুইলচেয়ারে যাতে একটানা বসে থাকতে না হয়, তার জন্য নিজের সফরসূচিতে ভেঙে নিয়েছেন মমতা। আর এই কারণেই সোমবার, পুরুলিয়ায় দুটি জনসভার আগে মমতা এদিন দুর্গাপুরে চলে যাবেন। কপ্টারেই মমতা উড়ে যাবেন দুর্গাপুরে।

অমিত শাহের রোড শো
এদিন বজেপির চাণক্য অমিত শাহ খড়পুরে দিলীপ ঘোষের গড়ে বিজেপি প্রার্থী হিরণের হয়ে প্রচারকে নামবেন। সেখানে রোড শো করার কথা রয়েছে তাঁর। খড়গপুরের মালঞ্জর অতুলমনি হাইস্কুল থেকে বিস্কুট কারখানা পর্যন্ত হবে রোড শো। বিকেল ৫ টা নাগাদ শুরু হবে রোড শো। এদিকে প্রশ্ন উঠছে ,হিরণের কেন্দ্র খড়গপুরকেই এদিন কেন বাছলেন অমিত শাহ? ২০১৬ সালে এই কেন্দ্রে কংগ্রেসের জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে জয় লাভ করেন বঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষ। পরবর্তীকালে ২০১৯ লোকসভার জন্য কেন্দ্রটি ছেড়ে দেন দিলীপ ঘোষ। এরপর উপনির্বাচনে এই কেন্দ্রে হারে বিজেপি। সেই জায়গা থেকে ফের গড় পুনরুদ্ধারের চেষ্টায় এখানে প্রচার পারদ তুঙ্গে রাখতে চাইছে বিজেপি। আর সেই জায়গা থেকেই আজ হিরণের পাশে অমিত শাহকে রোড শোতে দেখা যাবে।

সোমবার অমিত শাহের কর্মসূচি
সোমবার অমিত শাহ ঝাড়গ্রামে জনসভা করবেন। তারপর দুপুরে বাঁকুড়ার খাতরায় তিনি জনসভা করতে চলেছেন।












Click it and Unblock the Notifications