পরিতোষ পণ্ডা না মহাদেব ভুঁইয়া, কার ভাগ্যে নন্দীগ্রাম? আজই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা বামেদের

পরিতোষ পণ্ডা না মহাদেব ভুঁইয়া, কার ভাগ্যে নন্দীগ্রাম? আজই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা বামেদের

একদিকে মমতার মনোনয়ন পত্র জমা। অন্যদিকে নন্দীগ্রােম মমতা-শুভেন্দুর তৃতীয় প্রতিপক্ষ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে বামেরা। নন্দীগ্রামে কে হবেন বামেদের প্রার্থী এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। নন্দীগ্রামে ২ বাম নেতার নাম উঠে আসছে। তালিকায় রয়েছেন পরিতোষ পন্ডা এ মহাদেব ভুঁইয়ার নাম। এই দুই নেতার নাম ঘোরা ফেরা করছে নন্দীগ্রামের ভোট ময়দানে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আলিমুদ্দিন।

নজরে নন্দীগ্রাম

নজরে নন্দীগ্রাম

একুশের ভোটে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। কাজে নন্দীগ্রামকে বিশেষ গুরুত্ব দিয়ে ভাবছে বাম-কংগ্রেস জোট। প্রথমে আইএসএফকে নন্দীগ্রাম আসন েছড়ে দেওয়ার কথা বললেও পরে সিদ্ধান্ত ফিরিয়ে নেয় আলিমুদ্দিন। বামেরাই নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী দেবে বলে জানা গিয়েছে।

নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা

নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা

আজই নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা করবে বামেরা। তারসঙ্গে বাকি প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নন্দীগ্রামে প্রার্থী হিসেবে দুই বাম নেতার নাম উঠে আসছে। তালিকায় রয়েেছ মহাদেব ভুঁইয়া ও পরিতোষ পণ্ডার নাম। দুজনেই নন্দীগ্রামে বাসিন্দা। ভূমিপুত্র দেরই নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী করার কথা ভেবেছে আলিমুদ্দিন। ডিওয়াঅএফআইয়ের সাধারণ সম্পাদক পরিতোষ পণ্ডা। আবার মহাদেব ভুঁইয়া এগিয়ে রয়েছেন দৌড়ে। নন্দীগ্রামে বামেদের পার্টি অফিস খোলায় বড় ভূমিকা ছিল তাঁর।

মনোনয়ন মমতার

মনোনয়ন মমতার

এদিকে আজই নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হলদিয়ার রোড শো করে প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দেবেন তিনি। তার আগে শিব মন্দিরে পুজো দেবেন তিনি। গতকালই নন্দীগ্রামে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সেখানে কর্মিসভা করেছেন। সোনাচূড়ায় বাসুলি মন্দিরে পুজো দিয়েছে। নির্বাচনী কাজের জন্য নন্দীগ্রামে বাড়ি ভাড়া নিয়েছেন মমতা।

আজ নন্দীগ্রামে শুভেন্দু

আজ নন্দীগ্রামে শুভেন্দু

এদিকে আবার আজই নন্দীগ্রামে িনর্বাচনী কার্যালয়ের উদ্বোধন করার কথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। রোডশো করে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। ১২ তারিখ মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা তাঁর। সেদিন মিঠুন চক্রবর্তীকে নিয়ে রোড শো করতে পারেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+