জোটের ব্রিগেডের দিন ঘোষণা বাম-কংগ্রেসের! বক্তার তালিকায় একাধিক হেভিওয়েট
জোটের ব্রিগেডের দিন ঘোষণা বাম-কংগ্রেসের! আমন্ত্রণ রাহুল, সীতারামকে
রাজ্যে তৃতীয় শক্তির আসন সমঝোতার আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ব্রিগেডের (brigade) সমাবেশের দিনও ঘোষণা করে দিল বাম-কংগ্রেস (left and congress)। ২৮ ফেব্রুয়ারি রবিবার ব্রিগেডের সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বেশ কয়েকজন সর্বভারতীয় নেতাকে এই সমাবেশের জন্য আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে জোটের তরফ থেকে।

ব্রিগেডের ডাক সিপিএম-এর
সিপিএম সূত্রে প্রথমে জানা গিয়েছিল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ব্রিগেডে সভা করতে পারে বামেরা। সেই সভায় রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এদিন ১৯৩ টি আসনে জোটের ঘোষণা করার পরেই ব্রিগেডের সমাবেশের দিন ঘোষণা করে বাম কংগ্রেস। যদিও এদিন সিপিএম-এর তরফে আলাদ করে ব্রিগেডের সমাবেশের জন্য প্রচার শুরু করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকটি দল আলাদা আলাদা করে ব্রিগেডের জন্য প্রচার করবে বলে জানানো হয়েছে ফরওয়ার্ড ব্লকের তরফে।

থাকবে কংগ্রেসও
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, বামেদের তরফে তাদের জিজ্ঞাসা করা হয়েছিল। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, তারা ব্রিগেডের কর্মসূচিতে থাকবে। ব্রিগেডের জনসভার মধ্যে দিয়ে রাজ্যে বাম কংগ্রেসের জোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থী তালিকায় ঘোষণা করে দিতে পারে বাম ও কংগ্রেস।

বক্তার তালিকায় একাধিক হেভিওয়েট
বাম-কংগ্রেসের যৌথ ব্রিগেডে বক্তার তালিকায় একাধিক হেভিওয়েট থাকতে চলেছে। সীতারাম ইয়েচুরি, সনিয়া গান্ঘী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ছাড়াও, কানহাইয়া কুমারকেও আমন্ত্রণ জানানো হচ্ছে বলে সূত্রের খবর। ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী কলকাতায় এসে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সভা করেছিলেন। এখন ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের সভায় কতজন হেভিওয়েট হাজির থাকেন এখন সেঠাই দেখার।

এখনও পর্যন্ত সমঝোতা ১৯৩ টি আসনে
এদিন বিধান ভবনে যৌথ সাংবাদিক বৈঠক করে বিমান বসু এবং অধীর চৌধুরী জানিয়েছেন এখনও পর্যন্ত দু'তরফে ১৯৩ টি আসনে সমঝোতা হয়েছে। এর মধ্যে কংগ্রেসের ৮১ টি এবং বামেদের ১১২টি। এখনও বাকি আছে ১০১ টি আসন। এই আসনগুলির বেশিরভাগই মালদহ, মুর্শিদাবাদের মতোর জেলার। তবে আর যাই হোক না কেন, আগামী ১ ফেব্রুয়ারি মধ্যে এই আসনগুলিতে সমঝোতা হবে বলেই জানানো হয়েছে বাম কংগ্রেসের তরফে।
অধীর চৌধুরী প্রথমে ১৩০ টি আসন দাবি করেছিলেন। কিন্তু বামেদের তরফে জানানো হয়েছে তাদের ১৬ শরিক। সবাইকে আসন ছাড়তে হবে। এই মুহুর্তে মুর্শিদাবাদ একটা বড় জটিলতার জয়গায় রয়েছে। কংগ্রেসের তরফে বিশেষ করে অধীর চৌধুরী বামেদের ২২ টির মধ্যে ৪ টির বেশি আসন ছাড়তে রাজি নন। চারটি আসন (জলঙ্গি, ডোমকল, নবগ্রাম, ভগবানগোলা) বামেরা গতবার জিতেছিল সেই চারটিই তিনি দিতে চান। এছাড়া কংগ্রেসের জয়ী হওয়া ১৪ টি এবং তৃণমূলের জয়ী হওয়া ৪ টি আসনে কংগ্রেস প্রার্থী দেবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বামেদের তরফে ন্যূনতম ৬ টি আসন দাবি করা রয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications