বিজেপির মুখ পুড়িয়ে বিদ্রোহী শিখা, মুহূর্তে সোমেন জায়ার কাছে কুণাল ঘোষ, নতুন করে জল্পনার ইঙ্গিত
বিজেপির মুখ পুড়িয়ে বিদ্রোহী শিখা, মুহূর্তে সোমেন জায়ার কাছে কুণাল ঘোষ, নতুন করে জল্পনার ইঙ্গিত
চৌরঙ্গি কেন্দ্রে সোমেন জায়া শিখা মিত্রকে প্রার্থী করেছে বিজেপি। সঙ্গে সঙ্গে প্রকাশ্যে তার বিরোধিতায় সরব হয়েছেন শিখা। বিজেপিতে যোগদানই করেননি বলে দাবি করেন তিনি। সোমেন জায়ার এই বিস্ফোরক দাবির পরেই তাঁর বাড়িতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে। বললেন পুরনো পরিচয় তাই চা-খেতে এসেছিলেন। কিন্তু কুণালের এই আগমনকে সহজ ভাবে দেখতে রাজি নয় রাজনৈতিক মহল। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী শিখা মিত্র
চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী করেছে সোমেন জায়া শিখা মিত্রকে। চৌরঙ্গী কেন্দ্রে তাঁকে টিকিট দিয়ে চমক দিতে চেয়েছে বিজেপি। এই নিয়ে তুমুল অশান্তি তৈরি হয়েছে বিজেপিতে। গেরুয়া শিবিরের এই চমক বুমেরাং হয়ে ফিরেছেষ প্রার্থী তালিকায় তাঁর নাম রয়েছে জানার পরেই বিস্ফোরক দাবি করেছেন শিখা মিত্র। ১৪৮টি কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর থেকে বিজেপি শিবিরে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে শিখা মিত্র।

শিখার অভিযোগ
সোমন পত্নি শিখা মিত্র অভিযোগ করেছেন তিনি বিজেপিতে যোগই দেনই। তাঁর নামে গুজব ছড়ানো হচ্ছে। কোনও ভাবেই তিনি চৌরঙ্গী কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন না। প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে িদয়েছেন শিখা। সোমেন মিত্রের ছেলেও প্রকাশ্যে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি পাল্টা দাবি করেছেন সোমন মিত্র পরিবারের মর্যাদা কোনওভাবেই ক্ষুন্ন হতে দেবেন না তাঁরা।

শিখার কাছে কুণাল
বিজেপির বিরুদ্ধে শিখা মিত্র বিদ্রোহী হয়ে উঠেছেন খবর পেয়েই সেখানে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। যদিও সোমন মিত্রর পরিবারের সঙ্গে তাঁর অনেক দিনের সম্পর্ক। রাজনীতির সম্পর্ক এখানে আসে না। প্রায়ই শিখা মিত্রর কাছে চা খেতে আসেন তিনি। সেই কারণেই তাঁর এখানে আসা বলে দাবি করেছেন কুণাল ঘোষ। পুরো ঘটনাটাই কাকতালীয় বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তারপরেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে শিখা মিত্রর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে।

শিখার বাড়িতে শুভেন্দু
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই হঠাৎ করেই একদিন শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন শিখা মিত্রের বাড়িতে। তারপরেই শিখা মুত্রের বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়তে শুরু করে। শিখা মিত্র সেসময় বলেছিলেন পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করছি। কিন্তু কখনও বিজেপিতে যোগদানের কথা খোলসা করে বলেননি। শুভেন্দু পুরোনো পরিচিত তাই তাঁর বাড়িতে এসেছিলেন বলে সেসময় জানিয়েছিলেন শিখা মিত্র।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications