বেহালা থেকে নির্দল প্রার্থী হোন শোভন, বিজেপি ছাড়ার পর প্রাক্তন নেতাকে চ্যালেঞ্জ কুণাল ঘোষের
বেহালা থেকে নির্দল প্রার্থী হোন শোভন, বিজেপি ছাড়ার পর চ্যালেঞ্জ কুণাল ঘোষের
বেহালা থেকে নির্দল প্রার্থী হয়ে জিতে দেখান। শোভনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। দু কূলই গেছে শোভনের। বিজেপির টিকিট না পেয়ে গতকালই দল ছাড়েন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দলে থেকে কাজ করতে পারছেন না অভিযোগ করেই ফেসবুক পোস্টে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তারপরেই কুণাল ঘোষ শোভনকে বেহালা থেকে নির্দল প্রার্থী হয়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ জানিেছন তৃণমূল কংগ্রেস নেতা।

বিজেপি ছাড়লেন শোভন-বৈশাখী
টিকিট মেলেনি। অভিমানে তাই দল ছাড়লেন অভিমানী শোভন বৈশাখী। গতকাল রাতেই ফেসবুক পোস্টে শোভন লিখেছেন দলে থেকে তিনি কাজ করতে পারছেন না। তাই তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইমেল মারফৎ নাকি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে সেকথা জানিয়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও ৈবশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর স্ত্রী রত্নার প্রতিপক্ষ হিসেবে বৈশাখীকে প্রার্থী করতে েচয়েছিলেন শোভন। কিন্তু দল তাতে রাজি না হওয়াতেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন শোভন। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

কুণালের কটাক্ষ
শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বারবার সারদা কাণ্ড নিয়ে কুণাল ঘোষের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। শোভন বিজেপি ছাড়ার খবরে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেছেন, আবার এক প্রস্থ নাটক। দফায় দফায় তাঁদের মান অভিমান হয়। আর মানভাঙাতে ছুটে যান বিজেপি নেতারা। তারপর মান অভিমান কমে। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সক্রিয় ভূমিকায় দেখা যায়নি শোভন-বৈশাখীকে। প্রথম রোড শোয়ের দিনও বিজেপির মুখ পুড়িয়ে ব়্যালিতে যাননি তাঁরা। ৈবশাখীকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই শোভন রোড শো করেননি বলে জানা গিয়েছিল। পরে বিজেপি নেতারা তাঁদের বাড়িতে গিয়ে মান ভঞ্জন করেন।

কুণালের চ্যালেঞ্জ
শোভন বিজেপি ছাড়ার পর এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন, বেহালা পূর্বের বিধায়ক বিজেপি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। লড়াইয়ের ময়দানে নামুন। বেহালা পূর্ব থেকে নির্দল প্রার্থী হয়ে লড়ে েদখান। ভয় পাচ্ছেন কেন তিনি। এর আগে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার বিবাদে জড়াতে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। কুণাল ঘোষকে পকেটমার বলে আক্রমণ করতেও ছাড়েননি
শোভন চট্টোপাধ্যায়।

বেহালা পূর্বে লড়াই রত্না-পায়েলের
বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মূলত শোভনকে বার্তা দিতেই তৃণমূলের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সেই কেন্দ্রে রত্নাকে জব্দ করতে বৈশাখীকে অথবা নিজে প্রার্থী হতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। বেহালা পূর্বে রত্নার প্রতিপক্ষ হিসেবে তারকা প্রার্থী বিজেপিকে বেছে নিয়েছে গেরুয়া দল।












Click it and Unblock the Notifications