'প্রশান্ত কিশোরের সঙ্গে অভিষেককে বিহারে যেতে হবে',আরও 'এক নিমন্ত্রণের কার্ড' মন্তব্যে বড় ইঙ্গিত কণিষ্কর
শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পাণ্ডা ফের একবার বিজেপির তরফে পারদ চড়ালেন তৃণমূলের দিকে। আর এবারেও তাঁর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার প্রশান্ত কিশোরের নাম সঙ্গে নিয়ে অভিষেককে ফের 'ভাইপো' সম্বোধন করে আক্রমণ শানালেন শুভেন্দুপন্থী এই নেতা।

'পিসি ভাইপোকে বিহারে যেতে হবে'
কনিষ্ক পাণ্ডা বলেন, 'শান্তিপূর্ণ যদি ভোট হয় , তাহলে পিসি আর ভাইপোকে বিহার চলে যেতে হবে। ' প্রসঙ্গত, প্রশান্ত কিশোরের একটি বাসভবন বিহারে। আর সেই প্রসঙ্গ তুলে কনিষ্ক পান্ডা বলেন, যদি ভোটের সময় 'ভাইপোর' 'ক্যাডার' রা বিরক্ত না করে, তাহলে 'তোমার বাড়ি বিহার হয়ে যেতে হবে পিকের সঙ্গে।'

'নিমন্ত্রণ কার্ড' প্রসঙ্গ কণিষ্কর
'ভাইপো আরও একটা কথা। এত সবে একটা নিমতন্ন কার্ড গিয়েছে। এরপরে আবারও নিমন্ত্রণের কার্ড আসছে। তার নাম কি জানো ভাইপো?.. লালার ডায়রি।' কণিষ্ক পান্ডার এই বক্তব্যের আগে বহু সভা থেকেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, লালার ডায়রি তিনি খুব শিগগিরিই প্রকাশ্যে আনবেন। এরপর কনিষ্কের এই বক্তব্য ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

'অষ্টম দফা ভোট যদি সুষ্ঠুভাবে হয়..'
কণিষ্ক পান্ডা বলেন, যদি অষ্টম দফা ভোট সুষ্ঠুভাবে হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা রাজ্য়ের রাজে থাকছেন না। তাঁর দাবি পূর্ব মেদিনীপুরে তাঁরা শান্তিপূর্ণ ভোট চান। আর তা হলে সেখানে তৃণমূলের দাপট থাকবে না বড় ইঙ্গিত দেন বিজেপি নেতা কণিষ্ক।

নির্বাচন নিয়ে শুভেন্দুর খোঁচা
এর আগে,ডানকুনিতে এক সভায় শুভেন্দু অধিকারী বলেন, 'নবান্নে নির্বাচনী সেল খোলা হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে সেই সেল চালানো যাবে না। ম্যাম ম্যাম করা লোকেদের নবান্নে বসিয়ে ইলেকশন করা যাবে না। .. এই প্রশাসনের খোল নোলচে পাল্টে পেলতে হবে। নয়তো অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে না। '












Click it and Unblock the Notifications