নন্দীগ্রাম কাণ্ডে অ্যাডভান্টেজ মমতা? নেত্রীর বার্তাতেই সত্যের সন্ধান খুঁজে পেলেন নাড্ডা

তৃণমূলের অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর খোঁজ নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি সভাপতি জেপি নাড্ডারা। এহেন অভিযোগের মধ্যেই এবার মমতার ঘটনায় মুখ খুললেন জেপি নাড্ডা। শুক্রবার এক অনুষ্ঠানে জেপি নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেও তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করতে ছাড়েননি।

ষড়যন্ত্রের উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী মমতা

ষড়যন্ত্রের উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী মমতা

মমতা প্রথম থেকে অভিযোগ করে এসেছিলেন যে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছিল। তবে হাসপাতালের বেড থেকে কর্মী সমর্থকদের দেওয়া বার্তায় কোনও ষড়যন্ত্রের উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ইস্যুতেই এবার সুর চড়ান জেপি নাড্ডা। বঙ্গ রাজনীতিতে এখন সবথেকে বড় প্রশ্ন, প্লাস্টার করানো পা নিয়ে মমতার হুইলচেয়ারে ঘুরে ঘউরে প্রচার কী জনগণের মধ্যে আবেগের জন্ম দেবে? তৃণমূল কি তাতে লাভবান হবে?

'সত্যি কখনও লুকিয়ে রাখা যায় না'

'সত্যি কখনও লুকিয়ে রাখা যায় না'

এই সব প্রশ্নের মাঝেই জেপি নাড্ডার স্পষ্ট বক্তব্য, 'নির্বাচন কমিশন এখনও এই ইস্যুতে কিছু বলেনি। কিন্তু মমতা যে ঘটনা প্রসঙ্গে নিজেই নিজের মন্তব্য বদল করেছেন, তা আমার দৃষ্টি এড়ায়নি। তিনি ভিডিও বার্তায় যা বলেছেন, তা সবাই শুনেছে। সত্যি কখনও লুকিয়ে রাখা যায় না। মমতার বার্তাই ঘটনা প্রসঙ্গে সত্যটা বয়ান করছে।'

'জমি সরে যাচ্ছে বলেই ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছে তৃণমূল'

'জমি সরে যাচ্ছে বলেই ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছে তৃণমূল'

এর আগে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, পায়ের তলা থেকে রাজনৈতিক জমি সরে যাচ্ছে বলেই ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছে তৃণমূল৷ তিনি বললেন, তৃণমূল নেত্রী মনোনয়ন পেশের পর কোথায়, কোথায় যাবেন সেই নিয়ে কোনও নির্দিষ্ট তথ্য ছিল না জেলাশাসকের কাছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট দিয়েছেন জেলাশাসক। তাঁর আরও অভিযোগ, রাজ্যের চারটি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে বিজেপিকে একযোগে আক্রমণ করছে৷

হাসপাতাল থেকে ছাড়া পান মমতা

হাসপাতাল থেকে ছাড়া পান মমতা

এদিকে হাসপাতাল থেকে ছাড়া পান মমতা৷ শুক্রবার সন্ধে ৭টা নাগাদ হাসপাতাল থেকে হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন তিনি৷ মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন ফিরহাদ হাকিম৷ হাসপাতালের বাইরেই তৈরি ছিল মুখ্যমন্ত্রীর কনভয়৷ ছিল মুখ্যমন্ত্রীর নিজের গাড়িও৷ সেই গাড়িতে করেই হাসপাতাল থেকে কালীঘাটের বাড়ির উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+