জিতেন্দ্র তিওয়ারি কি শেষমেশ বিজেপির পথে! চরম জল্পনা শুরু

বিজেপির প্রার্থীপদ ঘোষমা সম্ভবত ৪ থেকে ৫ ফেব্রুয়ারি। তার আগে ইতিমধ্যেই শহরে এক পাঁচতারা হোটেলে হয়ে গিয়েছে তাদের উচ্চ পর্যায়ের বৈঠক। যার কেন্দ্রে ছিল প্রার্থী তালিকা বাছাই। এরপর সোমাবারের বৈঠকের পর মঙ্গলবার ফের একবার খবরে বিজেপি! খবরে আসছেন জিতেন্দ্র তিওয়ারিও। কলকাতার এক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শেষমেশ সম্ভবত বিজেপির দিকেই যেতে চলেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি।

ফের বড় জল্পনা

ফের বড় জল্পনা

এক বেসরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্ভবত মঙ্গলবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি। প্রতিবেদনটির সপক্ষে যদিও জিতেন্দ্র শিবির থেকে এখনও কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, মঙ্গলবার দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা হাতে নিতে পারেন জিতেন্দ্র। তবে এই খবর এখনও জল্পনায় রয়েছে বলে জানা যাচ্ছে।

আসানসোলের প্রাক্তন মেয়র ও সায়ন্তন-বাবু প্রসঙ্গ

আসানসোলের প্রাক্তন মেয়র ও সায়ন্তন-বাবু প্রসঙ্গ

এর আগে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি পদত্যাগ করার পর তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা শোনা যায়। সেই সময় তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন বাবুল সুপ্রিয়। বিজেপির তরফে জিতেন্দ্রর বিরুদ্ধে সরব হন সায়ন্তন বসু থেকে অগ্নিমিত্রা পলরা। এরপর বিজেপি আলাদা করে অগ্নিমিত্রা ও সায়ন্তনকে শোকজ করে। তারপরে জারি থাকে জিতেন জল্পনা।

জিতেন্দ্র তিওয়ারি পেয়েছেন নতুন পদ

জিতেন্দ্র তিওয়ারি পেয়েছেন নতুন পদ

প্রসঙ্গত, সদ্য তৃণমূল থেকে বড় পদ পেয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে দলের জাতীয় মুখপাত্র করা হয়েছে। এদিকে, এর আগে বিজেপি ঘিরে তাঁর নামের গুঞ্জনের পর সোশ্যাল মিডিয়ায় জিতেন্দ্রর পোস্ট ঘিরে বহু জল্পনা তৈরি হয়। শেষমেশ তিনি দিদির সমর্থনে আছেন বলেই জানান জিতেন্দ্র।

জিতেন্দ্র তিওয়ারি ফ্যাক্টর

জিতেন্দ্র তিওয়ারি ফ্যাক্টর

এদিকে, জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে যখন পরিস্থিতি এমনভাবে ঘূর্ণিপাক নিচ্ছে, তখন বঙ্গবিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেিলেন , জিতেন্দ্র তিওয়ারি 'ত্রিশঙ্কু হয়ে ঘুরছেন'। ফের একবার বিজেপির ঘরে জিতেন্দ্রর নাম এবং 'ত্রিশঙ্কু' শব্দটি নিয়ে এবার জল্পনা শুরু হয়েছে বাংলার বুকে। এমনকি জিতেন্দ্রকে দলে নেওয়া হবে কি না, তা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, সেবিষয়ে তিনি নন, দল সিদ্ধান্ত নেবে।

 কেন বিজেপিতে যাচ্ছেন জিতেন্দ্র?

কেন বিজেপিতে যাচ্ছেন জিতেন্দ্র?

শোনা যাচ্ছে, দলের মধ্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভ জন্মেছিল। আর তার জেরে তিনি পাণ্ডবেশ্বর থেকে টিকিট সম্ভবত পেতেন না। আর এই ঘটনার জেরে তিনি বিজেপিতে যেতে চলেছেন বলে খবর। এছাড়াও জিতেন্দ্র তিওয়ারি সম্ভবত উত্তর আসানসোল বিধানসভা কেন্দ্র থেকে মলয় ঘটকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন। এমনই দাবি সূত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+