ভোটের পরেই উত্তপ্ত ভাঙড়, আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, জখম ২ পক্ষের একাধিক

ভোটের পরেই উত্তপ্ত ভাঙড়, আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, জখম ২ পক্ষের একাধিক

ষষ্ঠ দফার ভোট মিটতেই ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। গতকাল রাত থেকে দফায় দফায় সংঘর্ষ বাঁধছে এলাকায়। ভাঙড়ের বারজুলি এলাকায় আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনায় দুই দলেরই মোট ৩ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোটের পরেই উত্তপ্ত ভাঙড়

ষষ্ঠ দফার ভোটে তুমুল অশান্তি হয়েছে আমডাঙায়। তৃণমূল কংগ্রেস সমর্থকদের সঙ্গে আইএসএফের সমর্থকদের তুমুল সংঘর্ষ বাধে। বুথের কাছ থেকে একাধিক বোমা উদ্ধার হয়েছে। আইএসফের ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দফায় দফায় আইএসএফ ও তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল আমডাঙা। ঘটনায় জখম হয়েিছলেন দুই পক্ষের একাধিক।

ভোট শুরুর আগে থেকেই ভাঙড়ে আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ হয়েছে। দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে এলাকা। আইএসএফের প্রার্থী প্রচারে গেলে তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে ভাঙড়ে। পঞ্চম দফায় ভোট ছিল ভাঙড়ে। সেখানে দফায় দফায় সংঘর্ষ দেখা গিয়েছে। আব্বাস সমর্থকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে একাধিকবার উত্তাল হতে দেখা গিয়েছে ভাঙড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+