দিনভর দলবদলের ঝড়ের মাঝে মমতার ফোন হেমন্তদের, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোন 'সন্ধি'র ইঙ্গিত
এদিন বিজেপিতে মালদা জেলা পরিষদের ১৪ সদস্য গিয়েছেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন এবার বিজেপির দখলে রয়েছে মালদা জেলা পরিষদ। পাল্টা দাবিতে সরব মৌসম নুরও। এদিকে কলকাতার বুকে মমতার এককালের ছায়াসঙ্গী সোনালী গুহ যোগ দেন বিজেপিতে। দলবদলের এই ঝড়ের মাঝে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বক্তব্য রাখলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

বহু আগে হেমন্তদের তোপ দাগেন মমতা
এর আগে, বাংলার ভোটে দলের হয়ে প্রচার করতে পা রাখেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। সেই সময় তাঁকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ' আগে ঝাড়খণ্ড সামলাও। আমি ঝাড়খণ্ডে বাঙালি ভোট চাই না।' এমনকি আবেগের সুরে মমতা নাম না করে বলেছিলেন, যাঁর শপথ পাঠের অনুষ্ঠানে গিয়ে তিনি সমর্থন জানিয়েছেন , সেই হেমন্ত বাংলার এসে প্রচার করায় তিনি খুব একটা খুশি নন।

পশ্চিমের জেলাগুলিতে আদিবাসী ভোটব্যাঙ্ক ও মমতা
মমতার গড়ে পশ্চিমের রাজ্যে আদিবাসী ভোটব্যাঙ্ক রীতিমতো তাৎপর্যপূর্ণ। তারই মাঝে পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রার্থী দেবে বলে স্থির করেছে। সেই জায়গা থেকে মমতার সামনে একটি বড় বাধা হয়ে উঠতে পারেন জেএমএমএর সোরেনরা।

হেমন্ত সোরেনের বার্তা
এদিন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন। এরপরই হেমন্ত বলেন, 'তিনি (মমতা) অনুরোধ করেছেন যাতে বাংলার নির্বাচনে জেএমএম তৃণমূলকে সমর্থন করে।' এরপরই নিজের অবস্থানও এই ফোন কলের প্রেক্ষিতে জানান দিয়ে দেন সোরেন।

বাংলার নির্বাচন ও সোরেনের বার্তা
এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে হেমন্ত সোরেন বলেন, 'আমি গোটা বিষয়টি জেএমএম প্রধান (শিবু সোরেন) কে জানিয়েছি। আমি ঝাড়খণ্ড পৌঁছলে (তিনি এখন দিল্লিতে) আমরা আলোচনা করব। ' এর সঙ্গেই তিনি জানান বিজেপিকে উৎখাত করতে যা যা পদক্ষেপ দরকার তা পরিস্থিতি বুঝে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications