প্রচারে বেরোতেই বিজেপি প্রার্থীকে জুতোপেটা, লাঠির ঘায়ে মাথা ফাটল দুই সহযোগীর, তুলকালাম ঘাটালে
প্রচারে বেরোতেই বিজেপিকে প্রার্থীকে জুতোপেটা, লাঠির ঘায়ে মাথা ফাটল দুই সহযোগীর, তুলকালাম ঘাটালে
ভোটমুখী বাংলায় বাড়ছে উত্তেজনা। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রচারে ধুন্ধুমার কাণ্ডের পর পশ্চিম মেদিনীরপুরের ঘাটালে আক্রান্ত বিজেপি প্রার্থী। ঘাটালের কোতয়ালীেত প্রচারে নামতেই বিজেপি প্রার্থী শীতল কপাটকে জুতোপেটা করার অভিযোহ। মার ধর করা হয় লাঠি দিয়েও। বিজেপির প্রার্থীর দুই সহযোগীর মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ।

ঘাটালের বিেজপি প্রার্থী শীতল কপাটকে জুতো পেটা করার অভিযোগ। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট কোতয়ালিতে প্রচারে গিয়েিছলেন। বাইকে করে প্রচার করছি। বাইক থেকে নামতেই তাঁকে জুতো ছুড়ে মারা হয় বলে অভিযোগ। তারপর লাঠিপেটা করেন গ্রামবাসীরা। লাঠির আঘাতে তাঁর দুই সহযোগীর মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসই এই কাজ ঘটাচ্ছে।
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই নিয়ে উল্টে এই ঘটনাকে বিজেপির অন্তর্ঘাত বলে অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সকালে শুভেন্দুর প্রচারেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের সংঘাতের খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications